Airtel 365 days annual recharge plan offer Unlimited calls daily data and more benefits
দেশের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি Airtel তাদের গ্রাহকদের জন্য বেশ কিছু দীর্ঘমেয়াদী বা লং-টার্ম রিচার্জ প্ল্যান অফার করে। আপনি যদি বারবার রিচার্জ করার ঝামেলা এড়াতে চান এবং দীর্ঘ সময়ের জন্য আনলিমিটেড কল ও ডেটা সুবিধা পেতে চান, তবে তাদের 365 দিন যার মানে 1 বছরের ভ্যালিডিটি প্ল্যানটি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আমরা এখানে এয়ারটেল এর জনপ্রিয় 3599 টাকার বার্ষিক প্ল্যানের বিষয় বলবো। আসুন জেনে নেওয়া যাক এয়ারটেল এর বার্ষিক প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে।
এই প্ল্যানটি মূলত সেই সব গ্রাহকদের জন্য যারা সারা বছরের জন্য নিশ্চিন্ত থাকতে চান। এটি ভ্যালু ফর মানি এবং প্রিপেইড সেগমেন্টে বেশ জনপ্রিয়।
আরও পড়ুন: 1 মার্চ থেকে সিম কার্ড ছাড়া WhatsApp করবে না কাজ, কেন্দ্র সরকারের নতুন নিয়ম
সুবিধার কথা বললে, এয়ারটেল এই রিচার্জ প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটড লোকাল ও এসটিডি (STD) কলিং অফার করে। গ্রাহকরা যতখুশি কলিং করার সুবিধা পাবেন এতে। এই প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়।
ডেটার ক্ষেত্রে প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। প্রতিদিনের লিমিট শেষ হলে ইন্টারনেটের স্পিড কমে 64kbps হয় যাবে। এছাড়া এতে 100 SMS বিনামূল্যে পাওয়া যাবে।
অতিরিক্ত সুবিধা হিসেবে এয়ারটেলের এই দীর্ঘমেয়াদী প্ল্যানে শুধু কল বা ডেটা নয়, সাথে কিছু এক্সক্লুসিভ সুবিধাও পাওয়া যায়:
আনলিমিটেড 5G ডেটা: আপনি যদি এমন এলাকায় থাকেন যেখানে এয়ারটেলের 5G নেটওয়ার্ক আছে এবং আপনার ফোনটি 5G সমর্থিত হয়, তবে আপনি কোনো অতিরিক্ত খরচ ছাড়াই আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন।
Adobe Express Premium: 12 মাস পর্যন্ত এডবি এআই এক্সপ্রেস প্রিমিয়াম সুবিধা।
Apollo 24|7 Circle: 3 মাসের জন্য অ্যাপোলো সার্কেলের মেম্বারশিপ (বিনামূল্যে)।
Free Hellotunes: যেকোনো গানকে আপনার কলার টিউন হিসেবে সেট করার সুবিধা।
Wynk Music: বিনামূল্যে গান শোনার সাবস্ক্রিপশন।