এবার ওপেন সেলে আসবে রেডমি K20 প্রো আর REDMI K20

HIGHLIGHTS

রেডমির দুই ফোন এবার ওপেন সেলে

Redmi K20 Pro আর

Redmi K20 এই তালিকায় আছে

এবার Redmi K20 Pro আর Redmi K20 স্মার্টফোন দুটি ওপেন সেলে পাওয়া যাচ্ছে। আর কোম্পানি জানিয়েছে যে Redmi K20 Pro আর Redmi K20 স্মার্টফোন দুটি এবার সব সময়ে সেলে কেনা যাবে। সাওমির অফিসিয়াল সাইট থেকে ফোন দুটি কেনা যাবে।

Redmi K20 আর Redmi K20 Pro ফোন দুটির দাম আর অফার্স

আমরা যদি রেডমি ব্র্যান্ডের বিষয়ে বলি তবে তাদের এই ফোন দুটি কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন হিসাবে এসেছে। এই ফোনের মধ্যে Redmi K20 ফোনে আপনারা 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট 21,999 টাকায় কিনতে পারবেন আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 23,999 টাকায় কিনতে পারবেন। আর Redmi K20 Pro ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ 27,999 টাকায় কিনতে পারবেন আর এই ফোনের 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 30,999 টাকায় কিনতে পারবেন।

Redmi K20 Pro ফোনের স্পেসিফিকেশান

Redmi K20 Pro ফোনে আপনারা 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন আর এই ফোনে এর সঙ্গে একটি 7th জেনারেশানের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এই ফোনে আপনারা ব্যাক সাইডে 3D কার্ভড গ্লাস আর গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান পাবেন।

আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 আছে আর এই ফোনটি গেমিং সফটোয়্যার ভাল করার জন্য এতে 2nd জেনারশান গেম টার্বো ফিচার দেওয়া হয়েছে। 

Connect On :