Realme P4x Vs OPPO K14x Vs Motorola G57 Power price under 25000 to Specification compare
আপনি যদি 25,000 টাকার কম বাজেটে একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবেন, তবে বাজারে বেশ কিছু ভালো বিকল্প রয়েছে। এর মধ্যে Realme P4x 5G, OPPO K14x 5G এবং Motorola G57 Power 5G মডেলগুলো সবচেয়ে বেশি চর্চায় রয়েছে। রিয়েলমি পি4এক্স 5জি, ওপ্পো কে14এক্স 5জি এবং মোটোরোলা জি57 পাওয়ার তিনটি ফোনেই বড় ব্যাটারি, হাই-রিফ্রেশ-রেট ডিসপ্লে এবং 5G সুবিধা রয়েছে। তবে পারফরম্যান্স, ক্যামেরা সক্ষমতা এবং সফটওয়্যারের ক্ষেত্রে এদের মধ্যে পার্থক্য অনেক। আপনি যদি গেমিং, ক্যামেরার বা দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফকে প্রাধান্য দেন, তবে এই তুলনাটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
রিয়েলমি পি4এক্স 5জি ফোনের দাম
ওপ্পো কে14এক্স 5জি ফোনের দাম
মোটোরোলা জি57 5জি ফোনের দাম কত
আপনার ফোকস যদি গেমিং এবং একসাথে একাধিক মাল্টিটাস্কিং করা হয়, তবে রিয়েলমি পি4এক্স 5জি সবচেয়ে শক্তিশালী প্রতিযোগি হতে পারে। এতে রয়েছে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর, যা এই বাজেটের দ্রুততম চিপসেটগুলোর মধ্যে অন্যতম।
আরও পড়ুন: বাড়িতেই মিলবে সিনেমা হলের মজা, Sony ভারতে লঞ্চ করল বড় স্ক্রিন সহ Smart TV, জানুন দাম কত
অন্যদিকে, ওপ্পো কে14এক্স 5জি ফোনে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর এবং মোটোরোলা জি57 পাওয়ার 5জি ফোনে রয়েছে Snapdragon 6s Gen 4 চিপসেট। প্রতিদিনের কাজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও স্ট্রিমিং এবং সাধারণ গেমিংয়ের জন্য এই ফোনগুলো যথেষ্ট ভালো হলেও, হাই-এন্ড গেমিংয়ের ক্ষেত্রে রিয়েলমি মডেলটি এগিয়ে থাকে।
ডিসপ্লে ও ব্যাটারির ক্ষেত্রে এগিয়ে কে?
রিয়েলমি পি4এক্স 5জি ফোনে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সহ 6.72 ইঞ্চির এলসিডি (LCD) ডিসপ্লে। যারা স্মুদ স্ক্রলিং এবং গেমিংয়ের অভিজ্ঞতা চান, তাদের জন্য এটি একটি বড় সুবিধা।
ওপ্পো কে14এক্স 5জি ফোনে কিছুটা বড় 6.75 ইঞ্চির এলসিডি স্ক্রিন থাকলেও এর রিফ্রেশ রেট 120Hz রয়েছে। এদিকে, মোটোরোলা জি57 পাওয়ার 5জি ফোনে রয়েছে 6.72 ইঞ্চির FHD+ এলসিডি স্ক্রিন, যা 120Hz রিফ্রেশ রেট এবং 1050 নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করে।
ব্যাটারির কথা বলতে গেলে, রিয়েলমি পি4এক্স 5জি এবং মোটোরোলা জি57 পাওয়ার 5জি দুটি ফোনেই রয়েছে বিশাল 7000mAh-এর ব্যাটারি। অন্যদিকে ওপ্পো কে14এক্স 5জি মডেলে রয়েছে 6500mAh-এর ব্যাটারি। চার্জিংয়ের স্পিডের ক্ষেত্রে রিয়েলমি এবং ওপ্পো এগিয়ে রয়েছে, কারণ দুটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেখানে মোটোরোলা ফোনে 30W টার্বোপাওয়ার চার্জিং সুবিধা পাওয়া যায়।
ক্যামেরাকে প্রাধান্য দিলে মোটোরোলা জি57 পাওয়ার 5জি এগিয়ে
ক্যামেরাই যদি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়, তবে মোটোরোলা জি57 পাওয়ার 5জি সেরা বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। এতে রয়েছে 50 মেগাপিক্সেলের Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। আল্ট্রা-ওয়াইড লেন্স থাকার কারণে ল্যান্ডস্কেপ এবং গ্রুপ ফটোগ্রাফির জন্য ফোনটি বিশেষভাবে উপযোগী।
অন্যদিকে, রিয়েলমি পি4এক্স 5জি এবং ওপ্পো কে14এক্স 5জি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সাধারণ ফটোগ্রাফির জন্য এগুলি ভালো হলেও, ক্যামেরার ব্যবহারের ক্ষেত্রে মোটোরোলা এগিয়ে রয়েছে।
ডিজাইন, সফটওয়্যার এবং ডিজাইনের ক্ষেত্রে পার্থক্য
মোটোরোলা জি57 পাওয়ার 5জি তার প্রিমিয়াম ডিজাইন এবং ক্লিন অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার জন্য আলাদাভাবে নজর কাড়ে। এটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি প্রায় ‘স্টক’ ইন্টারফেস অফার করে, যা ফোনকে হালকা ও স্মুদ অনুভূতি দেয়। এছাড়া IP64 রেটিং, MIL-STD-810H মিলিটারি-গ্রেড টেস্টিং এবং ভেগান লেদার ফিনিশ ডিজাইন এই ফোনকে আরও প্রিমিয়াম লুক অফার করে।
রিয়েলমি পি4এক্স 5জি ফোনটি Realme UI (Android 15-ভিত্তিক) তে কাজ করে, আর ওপ্পো কে14এক্স 5জি ফোনে রয়েছে ColorOS (Android 15-ভিত্তিক)। দুটি ফোনেই আধুনিক সব ফিচার রয়েছে।
আরও পড়ুন: 9000 টাকার কম দামে বিক্রি হচ্ছে বড় স্ক্রিন সহ QLED Smart TV, জানুন কোথায় পাবেন এই অফার
কেনার জন্য কোনটি সবচেয়ে সেরা বিকল্প হবে?
আপনার বাজেট যদি 25 হাজার টাকার কাছাকাছি হয় এবং আপনি দ্রুততম পারফরম্যান্স চান, তবে রিয়েলমি পি4এক্স 5জি হবে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। যারা বড় স্ক্রিন পছন্দ করেন, তাদের জন্য ওপ্পো কে14এক্স 5জি একটি ভালো পছন্দ। অন্যদিকে, যারা চমৎকার ক্যামেরা, মজবুত ডিজাইন এবং ক্লিন অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা খুঁজছেন, তাদের জন্য মোটোরোলা জি57 পাওয়ার 5জি একটি ভারসাম্যপূর্ণ প্যাকেজ হিসেবে উঠে আসে।