বাড়িতেই মিলবে সিনেমা হলের মজা, Sony ভারতে লঞ্চ করল বড় স্ক্রিন সহ Smart TV, জানুন দাম কত

বাড়িতেই মিলবে সিনেমা হলের মজা, Sony ভারতে লঞ্চ করল বড় স্ক্রিন সহ Smart TV, জানুন দাম কত

Sony India ভারতে তাদের নতুন প্রিমিয়াম স্মার্ট টিভি সিরিজ BRAVIA 9 II এবং BRAVIA 7 II Smart TV লঞ্চ করেছে। নতুন সোনি ব্রাভিয়া 9 II হলো কোম্পানির 2026 সালের ফ্ল্যাগশিপ মডেল। কোম্পানি দাবি করছে যে, এটিই প্রথম ব্রাভিয়া টিভি সিরিজ যাতে True RGB LED প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া, এই টিভিগুলোতে AI ভিত্তিক Cognitive Processor XR, Google TV, Dolby Vision, Dolby Atmos এবং Gemini-র মতো সুবিধা রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Sony BRAVIA 9 II এবং BRAVIA 7 II Smart TV দাম কত এবং সেল তারিখ কবে

দামের কথা বললে, সোনি ব্রাভিয়া 9 II দুটি স্ক্রিন সাইজে বাজারে আনা হয়েছে। 75 ইঞ্চি মডেলের দাম 8,39,900 টাকা এবং বেস্ট বাই দাম হবে 5,39,990 টাকা। অন্যদিকে 85 ইঞ্চি মডেলের দাম 9,89,900 টাকা এবং বেস্ট বাই প্রাইস 6,69,990 টাকা রাখা হয়েছে।

অন্যদিকে, সোনি ব্রাভিয়া 7 II চারটি স্ক্রিন সাইজে পাওয়া যাচ্ছে। এর দামগুলো হলো 55 ইঞ্চি মডেলের জন্য 2,21,990 টাকা (MRP 3,59,900 টাকা), 65 ইঞ্চি মডেলের জন্য 2,74,990 টাকা (MRP 4,39,900 টাকা), 75 ইঞ্চি মডেলের জন্য 4,19,990 টাকা (MRP 6,19,900 টাকা) এবং 85 ইঞ্চি মডেলের দাম 5,29,990 টাকা (MRP 7,19,900 টাকা) খরচ করতে হবে।

আরও পড়ুন : Xiaomi 17T vs Vivo X200T: শাওমি নাকি ভিভো কোন ফ্ল্যাগশিপ ফোন হবে বেস্ট চয়েজ, দেখুন ক্যামেরা, ব্যাটারি এবং প্রসেসরের তুলনা

ব্রাভিয়া 9 II-এর বিক্রি 29 জুন থেকে শুরু হবে, তবে ব্রাভিয়া 7 II টিভির বিক্রি শুরু হয়ে গেছে। এগুলো Sony Centre, Sony Exclusive Store, ShopatSC.com, বড় রিটেইল স্টোর এবং ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।

সোনি ব্রাভিয়া 9 II এবং সোনি ব্রাভিয়া 7 II স্মার্ট টিভির ফিচার এবং স্পেসিফিকেশন কী

দুটি স্মার্ট টিভিতেই রয়েছে 4K UHD (3840×2160) True RGB LED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট। কোম্পানির মতে, RGB Backlight Master Drive Pro প্রযুক্তিটি লাল, সবুজ এবং নীল LED-গুলোকে আলাদা-আলাদা করে কন্ট্রোল করে, যার ফলে চমৎকার ব্রাইটনেস, নিখুঁত রঙ অভিজ্ঞতা পাওয়া যায়।

ছবির কোয়ালিটির জন্য, এই মডেলে রয়েছে এআই-ভিত্তিক কগনিটিভ প্রসেসর এক্সআর (Cognitive Processor XR)। এগুলিতে আরও রয়েছে এক্সআর কনট্রাস্ট বুস্টার (XR Contrast Booster), আরজিবি ট্রিলুমিনোস ম্যাক্স (RGB Triluminos Max), লুমিন্যান্স বুস্টার প্রো (Luminance Booster Pro), স্মুথ কালার গ্রেডেশন (Smooth Colour Gradation), এবং ডলবি ভিশন (Dolby Vision)-এর মতো ফিচার। এছাড়াও, ইমারসিভ ব্ল্যাক স্ক্রিন প্রো (Immersive Black Screen Pro) স্ক্রিনের প্রতিফলন কমাতে সাহায্য করে।

ব্রাভিয়া 9 II টিভিতে রয়েছে একটি 80W অ্যাকোস্টিক মাল্টি-অডিও+ সিস্টেম, অন্যদিকে ব্রাভিয়া 7 II (BRAVIA 7 II)-তে রয়েছে একটি 40W অ্যাকোস্টিক মাল্টি-অডিও সিস্টেম। দুটি মডেলেই ডলবি অ্যাটমস, ডিটিএস, ভয়েস জুম 3, এবং থ্রিডি সারাউন্ড আপস্কেলিং সাপোর্ট করে।

স্মার্ট ফিচারের ক্ষেত্রে, টিভিগুলো গুগল টিভি (Google TV) তে কাজ করে এবং গুগল ক্রোমকাস্ট, অ্যাপল এয়ারপ্লে, অ্যাম্বিয়েন্ট অপটিমাইজেশন, এবং স্টুডিও ক্যালিব্রেটেড মোড সাপোর্ট করে। কোম্পানি ঘোষণা করেছে যে, ভবিষ্যতে একটি ওটিএ আপডেটের মাধ্যমে জেমিনি ফর গুগল টিভি এর সাপোর্ট চালু করা হবে। গ্রাহকরা সোনি পিকচার্স কোর, আইম্যাক্স এনহ্যান্সড কন্টেন্ট এবং 24 মাসের জন্য বৈধ 10টি মুভি ক্রেডিট ব্যবহারের সুযোগও পাবেন।

নতুন ব্রাভিয়া সিরিজে রয়েছে ইমারসিভ ফ্রেম ডিজাইন, মিরাজ স্ট্যান্ড এবং একটি ক্যাবল ম্যানেজমেন্ট সিস্টেম। এর সাথে একটি প্রিমিয়াম রিমোট আসে, যাতে রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং, ব্যাকলিট বাটন এবং “ফাইন্ড মাই রিমোট” ফাংশন।

কানেক্টিভিটি অপশন হিসেবে সোনি ব্রাভিয়া 9 II টিভিতে রয়েছে 4টি এইচডিএমআই 2.1 পোর্ট, ব্রাভিয়া 7 II-টিভিতে মিলবে 4টি এইচডিএমআই পোর্ট , ইউএসবি, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.3, ইথারনেট এবং ইএআরসি সাপোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile