Xiaomi launched Redmi 17 5G in India Price sale features and specs
Xiaomi Note 17 এর পর ভারতীয় বাজারে শাওমি লঞ্চ করল Redmi 17 5G স্মার্টফোন। কোম্পানির লেটেস্ট রেডমি 17 5জি ফোনে দেওয়া হয়েছে ভাল ব্যাটারি লাইফ, বড় ডিসপ্লে এবং প্রতিদিনের কাজের জন্য স্মুদ পারফরম্যান্স। নতুন রেডমি 17 5জি ফোনে অফার করা হয়েছে 7900mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে, Snapdragon 4 সিরিজের প্রসেসর সহ ফাস্ট চার্জিং মতো ফিচার। রেডমি 17 5জি ফোনটি বাজেট সেগামেন্টে আনা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক রেডমি 17 5জি ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
দামের কথা বললে, রেডমি 17 5জি ফোনটি দুটি ভ্যারিয়্যান্ট আনা হয়েছে। রেডমি 17 5জি ফোনের দাম শুরু হয় 23,999 টাকা থেকে। এই দামে ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। ফোনের আরেকটি মডেল হল 8GB RAM+128GB মডেলের দাম রাখা হয়েছে 26,999 টাকা।
আরও পড়ুন: সেপ্টেম্বর মাসে সস্তা হয় গেল Oneplus Nord CE 6 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন
নতুন রেডমি 17 5জি ফোনটি তিনটি কালার Absolute Black, Endless Blue এবং Eternal Orange অপশনে কেনা যাবে। রেডমি 17 5জি ফোনের বিক্রি 10 সেপ্টেম্বর থেকে শাওমির অফিসিয়াল ওয়েবসাইট, Amazon এবং শাওমির রিটেল স্টোর থেকে করা হবে।
Maximum endurance. Show-stopping design. Unlimited potential.
— Redmi India (@RedmiIndia) September 3, 2026
Discover the #REDMI17 5G, made for peak performance, vibrant entertainment, and daily durability. #mAhximumPowermAhximumStyle.
Starting at ₹23,999. Sale Starts On 10th September.
Know More: https://t.co/R2xgqxGirX pic.twitter.com/gjzkM1a06u
ফিচারে কথা বললে, রেডমি 17 5জি ফোনে রয়েছে 6.9 ইঞ্চি ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 825 নিটস HBM ব্রাইটনেস। ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখতে এতে Corning Gorilla Glass 7i অফার করা হয়েছে।
প্রসেসর হিসেবে, রেডমি 17 5জি ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 4 Gen 5 চিপসেট, যা 4nm প্রসেসে তৈরি।
সবচেয়ে বড় বিশেষত্ব হলে এই ফোনের যে 7900mAh ব্যাটারি সহ আসে। এটি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া ফোনটি ওয়্যারডে রিভার্স চার্জিংও সাপোর্ট করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, রেডমি 17 5জি ফোনে থাকছে 50 মেগাপিক্সেল AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যা নাইট মোড, পোট্রেট মোড, HDR এবং ডকুমেন্ট মোট অফার করে। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যা পোট্রেট এবং নাইট মোড ফিচার সহ আসে।
বাকি ফিচার হিসেবে, এতে ডুয়াল স্টেরিও স্পিকার, IP64 রেটিং যা জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখবে ফোনকে, সাইড মাউনটেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং AI ফেস অনলক ফিচার অফার করে।