Vi unlimited data plan: 17 രൂപയ്ക്കും 57 രൂപയ്ക്കും ഇനി അൺലിമിറ്റഡ് ഡാറ്റ
ভারতের তৃতীয় বড় টেলিকম কোম্পানি Vodafone-Idea (Vi) তার দুটি সস্তা প্রিপেইড প্ল্যানে বড় বদলের ঘোষনা করেছে। Vi তার 99 টাকা এবং 128 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে। টেলিকম কোম্পানি তার দুটি সস্তা প্ল্যানে 13 দিনের ভ্যালিডিটি কম করে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই দুটি প্ল্যানের সমস্ত ডিটেল…
Vodafone-idea এর 99 টাকার প্ল্যানের কথা বললে, এই রিচার্জ প্ল্যানে আগে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হত। এখন বদলের পর এখন এই রিচার্জে 15 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। কোম্পানি বাকি কোনো সুবিধাগুলিতে বদল করেনি। প্ল্যানের সুবিধার মধ্যে রয়েছে 200MB ডেটা, 99 টাকার টকটাইম। বলে দি যে এই প্ল্যানে কোনো SMS সুবিধা দেওয়া হয়ে না।
আরও পড়ুন: 600 টাকায় কেনা যাবে 24 হাজারের Samsung Galaxy 5G ফোন! জানুন কোথায় পাবেন এই অফার
কোম্পানি তার 128 টাকার প্রিপেইড প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি অফার করা হত। এখন এটি 18 দিনের ভ্যালিডিটি অফার করছে। 99 টাকার প্রিপেইড প্ল্যানের মতো অন্যান্য সুবিধাতে কোনো বদল করা হয়েনি এই রিচার্জ প্ল্যানে। এতে 10টি স্থানীয় অন-নেট নাইট মিনিট পাওয়া যাবে। এই রিচার্জে ইউজারদের কলিংয়ের জন্য প্রতি সেকেন্ডে 2.5 পয়সা খরচ করতে হবে।
বলে দি যে Vi 128 টাকার প্ল্যানের ভ্যালিডিটির বদল বর্তমানে শুধু মুম্বাই ইউজাররা পাবেন। তবে শীঘ্রই অন্যান্য সার্কেলেও এই বদল করতে পারে।
আরও পড়ুন: একধাক্কায় দাম কমল Redmi Note 12 5G ফোনের, না কিনলে করবেন মিস!