48MP ক্যামেরা সহ Vivo Y52 5G ফোন লঞ্চ, জেনে নিন দাম এবং ফিচার

HIGHLIGHTS

Vivo Y52 5G ফোনে ট্রিপল-রিয়ার ক্যামেরা দেওয়া যা 48MP প্রাইমারি সেন্সর

Vivo Y52 5G ফোনে বড় 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট-চার্জিং সাপোর্ট করে

Vivo Y52 5G স্মার্টফোনে দেওয়া রয়েছে MediaTek Dimensity 700 প্রসেসর

48MP ক্যামেরা সহ Vivo Y52 5G ফোন লঞ্চ, জেনে নিন দাম এবং ফিচার

চিনা স্মার্টফোন নির্মাতা সংস্থা Vivo বাজারে নিয়ে এসেছে একটি দুর্দান্ত স্মার্টফোন Vivo Y52 5G। তবে বর্তমানে ইউরোপিয়ান বাজারে Vivo-র এই ফোন লঞ্চ করা হয়েছে। ফোনে আকর্ষণীয় ফিচার্সের মধ্যে রয়েছে একটি MediaTek চিপসেট, ট্রিপল রিয়াল ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি। Vivo Y52 5G ফোন ভারতেও খুব শিগগিরই লঞ্চ হবে বলে জানা গিয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo Y52 5G Price

Vivo Y52 5G ফোনের দাম সম্পর্কে যদি কথা বলি তবে সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ইউরোপের বাজারে এই ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজের সাথে হাজির হয়েছে। কিছু দিন আগেই Vivo Y72 5G এবং Vivo X60 Pro ফোন ইউরোপে লঞ্চ করা হয়েছে। সেখানে ফোনটি EUR 299, যা ভারতীয় মূল্যে প্রায় 26,700 টাকায় বাজারে আনা হয়েছে। তাতে অনুমান করা হচ্ছে যে ভারতে এই ফোন এর চেয়ে কম হতে পারে।

Vivo Y52 5G Specifications

Vivo Y52 5G মডেলে একটি 6.58 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সেই ডিসপ্লেতেই সেলফি ক্যামেরার জন্য থাকছে একটি ওয়াটারড্রপ নচ। Vivo Y52 5G স্মার্টফোনে দেওয়া রয়েছে MediaTek Dimensity 700 প্রসেসর। সঙ্গে ফোনে দেওয়া হয়েছে 4GB RAM এবং 128GB স্টোরেজ। ফোনে সফ্টওয়্যারের জন্য ব্যবহার করা হয়েছে Android 11 বেসড Funtouch OS 11.1।

ফোটোগ্রাফির জন্য় Vivo Y52 5G ফোনে ট্রিপল-রিয়ার ক্যামেরা দেওয়া। এই ফোনে থাকছে একটি 48MP প্রাইমারি সেন্সর। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 2MP ডেপথ সেন্সর এবং আর একটি 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে ফোনটিতে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo Y52 5G ফোনে বড় 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট-চার্জিং সাপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo