Vivo X100 Ultra and Vivo X100s official poster reveals
Vivo X100 Series: ভিভো তার গ্রাহকদের জন্য তিনটি নতুন স্মার্টফোন Vivo X100 Ultra, Vivo X100s এবং Vivo X100s Pro আনতে চলেছে। কোম্পানি এই তিনটি স্মার্টফোনের লঞ্চ তারিখের ঘোষনা করে দিয়েছে। চীনের বাজারে এই তিনটি ভিভো স্মার্টফোন এন্ট্রি নিতে চলেছে।
ভিভো এক্স১০০ সিরিজের লঞ্চের তারিখ সম্পর্কে তথ্য দিয়েছে কোম্পানি। ফোনটি 13 মে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7 টায় লঞ্চ হবে। এই তিনটি স্মার্টফোন ভিভোর চাইনা অফিসিয়াল ওয়েবসাইটে প্রি-বুকিংয়ের জন্য লিস্ট করা।
আরও পড়ুন: অর্ধেক দামে বিক্রি হচ্ছে LG, Samsung ডবল ডোর Refrigerator, Amazon Summer Sale-এ নজরকাড়া অফার
অফিসিয়াল লিস্টিং অনুযায়ী, এই নতুন স্মার্টফোনের ডিজাইন, কালার অপশন এবং কনফিগারেশন সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে।
ভিভো এক্স১০০ আল্ট্রা ফোনে কার্ভড এজ ডিসপ্লে দেওয়া হবে। এছাড়া থাকবে তিনটি ক্যামেরা মডিউল এবং Zeiss ব্র্যান্ড থাকবে। ফোনটি কালো, সাদা এবং টাইটেনিয়াম তিনটি কালার অপশনে কেনা যাবে। ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আনা হবে 12GB RAM+256GB স্টোরেজ, 16GB+512GB স্টোরেজ এবং 16GB+1TB স্টোরেজ।
কোম্পানি ভিভো এক্স১০০এস ফোনে ফ্ল্যাট ডিসপ্লে অফার করবে। ভিভোর এই মডেলটি 4 ভ্যারিয়্যান্টে আসবে- 12GB+256GB স্টোরেজ, 16GB+256GB storage, 16GB RAM+512GB স্টোরেজ এবং 16GB+ 1TB স্টোরেজ। ভিভো ফোনটি সায়ান, ব্ল্যাক, হোয়াইট এবং টাইটানিয়াম চারটি কালার অপশনে আনা হচ্ছে।
কোম্পানি এই মডেলে কার্ভড এজ স্ক্রিন অফার করবে। এই ফোনটিও তিনটি ভ্যারিয়্যান্টে আসবে 12GB+256GB স্টোরেজ, 16GB+512GB এবং 16GB+1TB স্টোরেজ। ফোনটি তিনটি রঙের বিকল্পে আনা আসবে কালো, সাদা এবং টাইটানিয়াম।