200MP সহ Vivo V70 FE ভারতে এই দিন হবে লঞ্চ, 7000mAh ব্যাটারি সহ থাকবে শক্তিশালী প্রসেসর

ভিভো তার আপকামিং Vivo V70 FE স্মার্টফোনটি ভারতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে লঞ্চ করতে চলেছে। ভিভো নিশ্চিত করেছে যে এই স্মার্টফোনে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। কোম্পানির তার অফিসিয়াল ওয়েবসাইটে আপকামিং স্মার্টফোনের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ডিভাইসটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে: Monsoon Blue এবং Northern Lights Purple। ভিভোর নতুন ফোনে 7000mAh ব্যাটারি থাকবে এবং এটি 90W ওয়্যারড ফাস্ট চার্জিং সহ আসবে। কোম্পানির দাবি যে ভিভো এই ফোনে প্রথমবার Darkness Glow Technology ব্যবহার করা হবে। ভিভো ভি70 এফই স্মার্টফোনের জন্য একটি বিশেষ ল্যান্ডিং পেজ ইতিমধ্যেই Amazon এবং Vivo-র অফিসিয়াল ওয়েবসাইটে চালু করা হয়েছে।

ভারতে Vivo V70 FE স্মার্টফোনটি কবে লঞ্চ হবে

ভিভো নিশ্চিত করেছে যে, ভিভো ভি70 এফই স্মার্টফোনটি আগামী 2 এপ্রিল ভারতে লঞ্চ হবে। ভিভোর এই ডিভাইসটি প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগামেন্টে লঞ্চ হওয়ার কথা রয়েছে এবং ফোনের দাম 40,000 টাকার কমে হতে পারে। আপকামিং ভিভো ভি70 এফই স্মার্টফোনটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে: মনসুন ব্লু এবং নর্দার্ন লাইটস পার্পল।

আরও পড়ুন: 30 দিনের Jio এর সস্তা রিচার্জ প্ল্যান, মিলবে 25 জিবি ডেটা, আনলিমিটেড কলিং সাথে JioHotstar ফ্রি

ভিভো ভি70 এফই ফোনে ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে

ফিচারের কথা বললে, ভিভো ভি70 এফই স্মার্টফোনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট-সহ একটি 6.83-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকার কথা রয়েছে। ভিভোর এই ডিভাইসটি 1900 নিটস-এর পিক ব্রাইটনেস অফার করবে। ভিভোর এই ফোন মিড-রেঞ্জে MediaTek Dimensity 7360-Turbo প্রসেসর সহ 12GB পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ সহ আসতে পারে।

এছাড়া ভিভো ভি70 এফই ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি OriginOS 6-এ চলবে। ভিভোর এই ফোনটি টানা ছয় বছর ধরে সফটওয়্যার আপডেট পাবে। এতে থাকবে 7000mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং সুবিধা।

আরও পড়ুন: আগামী মাসের এই দিন লঞ্চ হবে Realme 16 5G, Selfie Mirror ডিজাইন সহ আর কী ফিচার এবং স্পেসিফিকেশন হবে জানুন

ফটোগ্রাফির ক্ষেত্রে, ফোনে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এই ক্যামেরাতে OIS সাপোর্ট থাকবে এবং এর সাথে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স পেয়ার করা। এছাড়াও, ফোনে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে। ভিভোর এই ডিভাইসটি IP68 এবং IP69 রেটিং নিয়ে বাজারে আসবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :