200MP ক্যামেরা সহ Vivo V70 FE আজ হবে লঞ্চ, জানুন কেমন হবে স্পেসিফিকেশন এবং ফিচার
ভিভো তাদের V-series এর আওতায় লেটেস্ট স্মার্টফোন Vivo V70 FE বাজারে আনতে চলেছে। কোম্পানি এই আগামী ফোনে ফ্ল্যাগশিপ-স্তরের ইমেজিং, স্টাইলিশ ডিজাইন এবং দৈনন্দিন কাজগুলো অনায়াসে সহজ করে তুলবে, এমনভাবে ডিজাইন করেছে। ভিভো ভি70 এফই ফোনে থাকবে 200MP মেগাপিক্সেল OIS আল্ট্রা-ক্লিয়ার প্রাইমারি ক্যামেরা এবং 50MP সেলফি ক্যামেরা। কোম্পানি নতুন ফোনের লঞ্চের আগেই একাধিক ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক ভিভো ভি70 এফই ফোনের দাম কত হবে এবং স্পেসিফিকেশন কী থাকবে।
SurveyVivo V70 FE ফোনের লঞ্চ ইভেন্ট কীভাবে দেখবেন?
ভিভো ভি70 এফই আজ অর্থাৎ 2 এপ্রিল দুপুর 12টায় ভারতীয় বাজারে আসবে। এই ফোনের লঞ্চ ইভেন্টের লাইভ স্ট্রিমিং ভিভোর অফিসায়ল ইউটিউব চ্যানেলে দেখা যাবে। এছাড়া কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ই-কমার্স সাইট Amazon এবং Vivo ই-স্টোরে এই লাইভ লঞ্চ অনুষ্ঠানটি দেখতে পারবেন।
আরও পড়ুন: Airtel এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, 50 টাকার কমে মিলবে ডেটা সহ JioHotstar সাবস্ক্রিপশন
The magic and wonder of northern lights comes alive with the all-new vivo V70 FE in Northern Lights Purple with vivo’s First Darkness Glow Technology.
— vivo India (@Vivo_India) April 1, 2026
Launching on 2nd April. #vivoV70FE #PortraitSoPro #SlayEveryDetail pic.twitter.com/exzq6mzUSX
ভিভো ভি70 এফই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, ভিভোর অফিসিয়াল সাইট থেকে ভিভো ভি70 এফই ফোনের বিষয় বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। ভিভো ভি70 এফই ফোনে 6.83-ইঞ্চির 1.5K Ultra Clear OLED ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট, 1900 নিটস হাই ব্রাইটনেস মোড (HBM), 449 PPI পিক্সেল ডেনসিটি এবং HDR10+ সার্টিফিকেশন সুবিধা থাকবে। ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68/IP69 রেটিং অফার করা হয়েছে।
কোম্পানি দাবি করেছে যে, ফোনটি 1.5 মিটার গভীর জলে টানা 120 মিনিট পর্যন্ত থাকতে পারে। এটি জলের নিচে ছবি তোলার (আন্ডারওয়াটার ফটোগ্রাফি) সুবিধাও অফার করে।
ডিজাইনের দিক থেকে, ফোনে অত্যন্ত সরু বেজেল, একটি ফ্ল্যাট ফ্রেম এবং একটি Dynamic Ring ক্যামেরা মডিউল রয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ভি70 এফই ফোনে 200MP OIS Ultra-Clear প্রাইমারি ক্যামেরা এবং একটি 8MP 120 ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, f/2.2 অ্যাপারচারযুক্ত একটি 50MP Eye AF গ্রুপ সেলফি ক্যামেরা থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: ডলবি এটমস এবং AI সাপোর্ট সহ LG LED Smart TV সোজা অর্ধেক দামে কেনার সুযোগ
রঙের বিকল্পের ক্ষেত্রে, ফোনটি “Northern Lights Purple” এবং “Monsoon Blue”—এই দুটি রঙে পাওয়া যাবে। পাওয়াক দিতে ফোনে 7000mAh এর একটি শক্তিশালী ব্যাটারি থাকবে, যা 90W FlashCharge সাপোর্ট করে। এছাড়াও, এই ফোনে SuperMotion Snapshot, AI Magic Weather এবং একটি AI ফটোগ্রাফি স্যুট-এর মতো বিশেষ ফিচারগুলো থাকবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile