Vivo V50e 5G Price leaked ahead of India Launch Date 10 April
ভিভো তার V Series এর নতুন স্মার্টফোন Vivo V50e ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ভারতে এই ফোন 10 এপ্রিল লঞ্চ করা হবে। এরই মাঝে ভিভো ভি50ই ফোনের দাম একজন টিপস্টার লিক করে দিয়েছে। An Leaks তার X (টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে আপকামিং ভিভো ফোনের দাম প্রকাশ করেছে।
টিপস্টারের লিক অনুযায়ী, আপকামিং ভিভো ভি50ই ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 28,999 টাকা হবে। এছাড়া 8GB RAM+256GB স্টোরেজের দাম 30,999 টাকা রাখা হবে।
লিক হওয়া দামটি টিপস্টার সুধাংশু তার টুইটার অ্যাকাউন্ট থেকে রিপোস্ট করেছে। তবে এখনও এই দাম নিশ্চিত করা হয়েনি। ফোনের আসল দাম 10 এপ্রিল লঞ্চের সময় জানা যাবে।
ভিভোর এই আপকামিং ফোনে সেলফির জন্য 50MP Auto Eyefocus ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি, ফোনের রিয়ার 50MP Sony IMX882 মেইন সেন্সর থাকবে। সাথে ফোনের রিয়ারে পেয়ার করা হবে আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা।
আপকামিং ফোনের বিশেষত্ব হল যে এটি জলের ভিতরে ফটোগ্রাফি করতে পারবে। ভিভোর ফোনটি IP68 এবং IP69 রেটিং অফার করে।
লিক রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এই ফোনে 6.77-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে অফার করতে পারে। প্রসেসর হিসেবে ফোনে কোম্পানি ডাইমেনসিটি 7300 চিপসেট দিতে পারে। পাওয়ার দিতে ফোনে 5600mAh ব্যাটারি থাকতে পারে, যা 90W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: Haier এর নতুন 4K Smart TV ভারতে লঞ্চ, রয়েছে দুর্দান্ত সাউন্ড এবং পিকচার কোয়ালিটি, দাম জেনে নিন