Vivo V50 to launch in india soon check 5 best before
Vivo X200 সিরিজের ভারতে লঞ্চের পরে, এবার কোম্পানি তার v-Series ভারতে আনতে চলেছে। কোম্পানি ভারতে Vivo V50 5G ফোন শীঘ্রই আনতে চলেছে। কোম্পানি নিশ্চিত করে দিয়েছে যে আপকামিং ভিভো ফোনটি Zeiss লেন্স সহ আসবে। ভিভো ভি50 ভারতে কবে লঞ্চ হবে তার সঠিক তারিখ এখনও নিশ্চিত করেনি কোম্পানি। কিন্তু একটি লিক প্রমোশনাল পোস্টার থেকে জানা গেছে যে আপকামিং ভিভো ভি50 ফোনটি ভারতে 18 ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে।
লিক হওয়া টিজার এবং ছবি থেকে আপকামিং ভিভো ভি50 ফোনের ডিজাইন সম্পর্কে কিছু তথ্য জানা গেছে। আশা করা হচ্ছে যে এটি কার্ভড-এজ ডিসপ্লে এবং পঞ্চ হোল ক্যামেরা থাকতে পারে। এছাড়া লিক রেন্ডারে আপকামিং ফোনটি রোজ রেজ কালার অপশন এবং স্লিক ফ্রেম সহ স্পট করা হয়েছে।
আরও পড়ুন: আর পার পাবে না Jio-Airtel, মাত্র 99 টাকায় BSNL অফার করছে আনলিমিটেড কলিং
খবর অনুযয়ায়ী, ভিভো ভি50 ফোনটি 6.7-ইঞ্চি কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে সহ আসবে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে। আপকামিং ভিভো ফোনটি Snapdragon 7 Gen 3 চিপসেটে কাজ করবে। এটি ফনটাচ OS ভিত্তিক Android 15 এ কাজ করবে। ভিভো ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ 50MP এর দুটি সেন্সর দেওয়া হবে। এছাড়া পাওয়ার দিতে ভিভো ফোনে 6000mAh এর ব্যাটারি পাওয়া যেতে পারে, যা 90W চার্জিং সাপোর্ট করবে।
টিপস্টার অভিষেক যাদব এর অনুযায়ী, ভিভো ভি50 ফোনটি 37,999 টাকায় ভারতে আসতে পারে। এই দামে ফোনের বেস মডেল পাওয়া যাবে। তবে ফোনের মডেলগুলি 40,000 টাকা দামের মধ্যে হবে।