আর পার পাবে না Jio-Airtel, মাত্র 99 টাকায় BSNL অফার করছে আনলিমিটেড কলিং
BSNL এর 99 টাকার প্ল্যান অফার করছে
ভারত সঞ্চার নিগম লিমিটেড এর এই সস্তা রিচার্জ প্ল্যানে Jio, Airtel এর চিন্তা বাড়ল
আপনি যদি বিএসএনএল এর সিম সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করলে এই প্ল্যানটি একটি ভাল বিকল্প হতে পারে
দামি রিচার্জ থেকে মুক্তি পেতে চান, তবে BSNL এর একটি রিচার্জ প্ল্যান একটি ভাল বিকল্প হতে পারে। সরকারী কোম্পানি বিএসএনএল একাধিক সস্তা রিচার্জ প্ল্যান অফার করে। এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং সহ আরও সুবিধা দেয়। এমনই একটি সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে যা 99 টাকায় আসে। ভারত সঞ্চার নিগম লিমিটেড এর এই সস্তা রিচার্জ প্ল্যানে Jio, Airtel এর চিন্তা বাড়ল। আসুন জেনে নেওয়া যাক বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যান সম্পর্কে।
SurveyBSNL এর 99 টাকার রিচার্জ প্ল্যান
বিএসএনএল এর 99 টাকার প্ল্যানে 17 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। এতে শুধু আনলিমিটেড কলিং সুবিধা দেয় কোম্পানি। আপনি যদি বিএসএনএল এর সিম সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করলে এই প্ল্যানটি একটি ভাল বিকল্প হতে পারে। কম খরচে সিম এক্টিভ রাখার জন্য সরকারী কোম্পানির এটি সেরা প্ল্যান।

Jio-Airtel এ করতে হয় বেশি খরচ
পাশাপাশি, সিম এক্টিভ রাখার জন্য এয়ারটেল এবং জিওর রিচার্জ প্ল্যান দামি। আপনি যদি জিও বা এয়ারটেল এর সিম সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করেন, তবে তাতে বেশি টাকা খরচ করতে হয়।
বিএসএনএল এর 215 টাকার রিচার্জ প্ল্যান
সরকারী টেলিকম কোম্পানি 30 দিনের ভ্যালিডিটির জন্য 215 টাকার প্ল্যান অফার করে। এতে আনলিমিটেড ভয়েস কলিং, আনলিমিটেড ডেটা (2 জিবি ডেটা শেষ হওয়ার পর), প্রতিদিন 100 SMS সহ অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: আগামী এপ্রিল মাসে আসছে Vivo Mini, 100x ডিজিটাল জুম সহ থাকবে 32MP সেলফি ক্যামেরা
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile