Vivo V50 5G price drop over Rs 7000 discount on Flipkart
ভিভো ভারতীয় বাজারে আজ 12 অগাস্ট নতুন ফোন Vivo V60 চালু করবে। তবে নতুন স্মার্টফোন আসার আগেই Vivo V50 ফোনের দাম একধাপে অনেকটা সস্তা হয় গেছে। বলে দি যে ভিভো ভি৫০ ফোনটি চলতি বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি এই ফোনে ছাড়ের পাশাপাশি ব্যাঙ্ক অফারও দিচ্ছে। স্টাইলিশ ডিজাইন এবং পাওয়ারফুল হার্ডওয়ার সহ আসে ভিভো ফোনটি।
আপনি যদি ভিভো ভি৫০ ফোনটি কেনার কথা ভাবছেন তবে এখনই সুযোগ। ভিভো ফোনটি অনেকটা সস্তা দামে Amazon সাইটে বিক্রি হচ্ছে।
Amazon সাইটে ভিভো ভি৫০ ফোনের 8GB/256GB মডেলটি 32,999 টাকা দামে লিস্ট করা। তবে এই ফোনের আসল দাম 36,999 টাকা। এই লিমিটেড টাইম ডিলে এই ফোনটি সোজা 24 শতাংশ সেভিং করা যাবে।
ব্যাঙ্ক অফারের আওতায় কিছু ক্রেডিট বা ডেবিট কার্ড পেমেন্টে গ্রাহকরা 1500 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে এই ফোনের দাম আরও কমে যাবে।
ফিচারের কথা বললে, ভিভো ভি৫০ ফোনে রয়েছে 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া, যা 120Hz রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস এবং 2392×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো ভি৫০ ফোনটি Snapdragon 7 Gen 3 প্রসেসরে কাজ করে, যা 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ভি৫০ ফোনে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স দেওয়া। ফ্রন্টে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার দিতে ভিভো ভি৫০ ফোনে 6000mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: লঞ্চ প্রাইস থেকে 24000 টাকা সস্তা হল Sony 4K Ultra HD Smart TV, সীমিত সময়ের জন্য এই অফার