vivo v30 series with best camera launch today in premium mid range segment
Vivo V30 Series আগামী মাসে ভারতে লঞ্চ হতে চলেছে। এই সিরিজের আওতায় Vivo V30 এবং Vivo V30 Pro স্মার্টফোন আনা হবে। ভিভো V30 ফোনটি চলতি মাসেই গ্লোবাল মার্কেটে আনা হয়েছিল। কোম্পানি ভারতীয় বাজারে তার লেটেস্ট ভিভো ভি30 সিরিজের লঞ্চ তারিখের ঘোষনা করে দিয়েছে।
কোম্পানি ভারতে আপকামিং ভিভো V30 সিরিজের লঞ্চ টিজ করা শুরু করে দিয়েছে। কোম্পানির পোস্ট থেকে জানা গিয়েছে যে নতুন ভিভো ফোনটি ভারতে 7 মার্চ লঞ্চ করা হবে। এই ডিভাইসগুলি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া ই-কমার্স সাইট Flipkart থেকে অর্ডার করা যাবে।
আরও পড়ুন: Lava Blaze Curve 5G: লঞ্চের আগে ফাঁস হল ফোনের দাম এবং প্রসেসর, জানুন সমস্ত ডিটেল
ভিভো ঘোষনা করেছে যে ভিভো V30 এবং ভিভো V30 Pro সিরিজ ভারতে 7 মার্চ দুপুর 12 টায় লঞ্চ হবে। স্মার্টফোনের জন্য একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ করা হয়েছে। এখান থেকে ফোনের বিক্রিও ই-কমার্স সাইটে হবে নিশ্চিত হয়ে গিয়েছে।
আপকামিং ভিভো ফোনটি তিনটি কালার অপশনে আসবে- আন্দামান ব্লু, ক্লাসিক ব্ল্যাক এবং পিকক গ্রিন।
Vivo V30 সিরিজে কোম্পানি 6.78 ইঞ্চি কার্ভড এজ AMOLED ডিসপ্লে অফার করবে। এতে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া যেতে পারে।
ভিভো ফোনে 50MP সেলফি ক্যামেরা থাকতে পারে বলে আশা করা হচ্ছে। ফোনের রিয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা OIS সাপোর্ট সহ দেওয়া হবে। এর সাথে 50MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2MP ক্যামেরা আনতে পারে।
কোম্পানি ভিভো V30 প্রো ফোনে OIS সহ 50MP Sony IMX920 প্রাইমারি সেন্সর অফার করতে পারে। এছাড়া ফোনে 50MP Sony IMX816 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 3x অপটিক্যাল জুম সাপোর্ট সহ 50MP টেলিফটো লেন্স থাকতে পারে।
দুটি ভিভো স্মার্টফোন Android 14 ভিত্তিক FunTouch OS 14 সহ আসতে পারে।
আরও পড়ুন: 28000mAh Battery Smartphone: একবার চার্জে চলবে 7 দিন! এসে গেল বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি ফোন