লঞ্চ হল Vivo-র সবচেয়ে শক্তিশালী সেলফি ক্যামেরা স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার

HIGHLIGHTS

Vivo V23e 5G স্মার্টফোনে রয়েছে 6.44 ইঞ্চির ফুল হাই- ডেফিনেশন প্লাস অ্যামোলয়েড ডিসপ্লে

এই মডেল পাওয়া যাবে 8GB RAM +128GB স্টোরেজ অপশনে

কাজ করবে অ্যান্ড্রয়েড 11 নির্ভর UI FunTouch OS 12 অপারেটিং সিস্টেমে

লঞ্চ হল Vivo-র সবচেয়ে শক্তিশালী সেলফি ক্যামেরা স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার

Vivo ব্র্যান্ডের Vivo V23e 5G স্মার্টফোন টেক মার্কেটে হাজির হয়েছে। নভেম্বরের শুরুর দিকে ভিয়েতনামে লঞ্চ হওয়া Vivo V23e মোবাইলের 5G ভ্যারিয়েন্ট হিসেবে এই ফোন মার্কেটে এসেছে। আপাতত ভিয়েতনামেই লঞ্চ হয়েছে এই হ্যান্ডসেট। গ্লোবাল মার্কেটে কবে হাজির হবে তা এখনও জানা যায়নি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo V23e 5G মডেল পাওয়া যাচ্ছে শুধুমাত্র 8GB RAM +128GB স্টোরেজ অপশনে। থাইল্যান্ডে এই ফোনের দাম রয়েছে 8,490,000 ভিয়েতনামিজ ডং। ভারতীয় কারেন্সিতে যা 28,000 টাকা মতন। এই স্মার্টফোন পাওয়া যাবে ডন মেলোডিজ এবং মুনলাইট ডান্স কালার অপশনে। এই ফোনের প্রি-বুকিং শুরু হচ্ছে 24 নভেম্বর থেকে এবং ডেলিভারি শুরু হবে 1 ডিসেম্বর থেকে।

Vivo V23e 5G কাজ করবে অ্যান্ড্রয়েড 11 নির্ভর UI FunTouch OS 12 অপারেটিং সিস্টেমে। এই ফোনে রয়েছে 6.44 ইঞ্চির ফুল হাই- ডেফিনেশন প্লাস অ্যামোলয়েড ডিসপ্লে। মোবাইলের স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 90.37% এবং রিফ্রেশ রেট রয়েছে 60 Hz । এই ডিভাইসে রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিজাইন এবং প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50MP f/1.8 অ্যাপারেচরের সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP f/2.2 আলট্রা ওয়াইড শুটার এবং 2MP f/2.4 ম্যাক্রো সেন্সর।

এই ফোনের ক্যামেরা আসছে অটোফোকাস এবং Eye AF ফিচারের সাথে যা ক্যামেরা সেন্সরকে ইউজারের চোখকে ফলো করে ফটো তোলার সময় ফোকাস নিতে সাহায্য করবে । এই মডেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করবে মাল্টি ফ্রেম নয়েজ রিপ্রোডাকশন ফিচার যাতে রয়েছে AI এক্সট্রিম নাইট মোড, বুকেহ মোড, ফেস রিস্টোরেশন, AI স্টেডি ফেস ভিডিও এবং ডুয়াল ভিউ ভিডিও ফিচার। এই ডিভাইসে রয়েছে 7.6mm আলট্রা থিন বডি।

Vivo V23e 5G স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 চিপসেট। যা কাজ করবে 8GB RAM সাপোর্টের সাথে। এই ডিভাইসের 128GB ইন্টারনাল স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপ্যান্ড করা যাবে 1TB পর্যন্ত।

লেটেস্ট Vivo V23e মোবাইলের 5G ভ্যারিয়েন্টে রয়েছে 4,050 mAh ব্যাটারি সাপোর্ট। এই মডেল আসছে 44W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে। যার ফলে মাত্র 30 মিনিটেই হয়ে যাবে 69% চার্জ। এছাড়া কানেক্টিভিটির জন্য রয়েছে টাইপ সি পোর্ট, GPS, ডুয়াল সিম স্লট, ওয়াইফাই এবং Bluetooth।

প্রসঙ্গত, Vivo ব্র্যান্ড মালেশিয়ার মার্কেটে লঞ্চ করেছে Y সিরিজের লেটেস্ট Vivo Y76 স্মার্টফোন। এই মডেল আসছে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ডাইমেনসিটি 700 চিপসেটের সাথে। এই 5G কানেক্টিভিটির মোবাইলে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিসপ্লে এবং 44W ফাস্ট চার্জের সাপোর্ট।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo