HIGHLIGHTS
ডিভাইসে কোয়াড ক্যামেরা আছে
পাঞ্চ হোল ডিসপ্লে যুক্ত ফোন
ফোনের দাম 22,990 টাকা
ভারতে আজকে ভিভো তাদের Vivo V17 ফোনটি লঞ্চ করেছে আর এই ফোনটির বৈশিষ্ট্য এই ফোনের কোয়াড ক্যামেরা সেটআপ, ফুল ভিউ ডিসপ্লে আর পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। এর আগে ভারতে কোম্পানি তাদের Vivo V17 Pro ফোনটি ডুয়াল পপ আপ ক্যামেরার সঙ্গে লঞ্চ করেছে।
Surveyভারতে এই Vivo V17 ফোনটি 22,990 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের প্রথম সেল 17 ডিসেম্বর শুরু হবে। এই ফোনটি ফ্লিপকার্ট আর অ্যামাজন দুই জায়গা থেকেই কেনা যাবে। আর এই ফোনটি অনলাইন ছাড়া অফলাইনেও কেনা যাবে।
এই ভিভো ফোনটি ভারতে 6.44 ইঞ্চির ফুল HD প্লাস সুপার AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে। আর এই ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 675 AIE পাবেন। আর এর সঙ্গে এই ফোনে 8GB র্যাম আর 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে।
এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ফানটাচ OS 9 য়ের সঙ্গে এসেছে। আর এই ফোনে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে ফেস আনলকই পাবেন।
এই Vivo V17 ফোনে আপনারা কোয়াড রেয়ার ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনের মেন ক্যামেরা 48Mp আর সঙ্গে আছে একটি 8MP র ক্যামেরা আর দুটি 2MP র ক্যামেরা। আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা পাবেন।
Vivo V17 ফোনে আছে 4,500mAh য়ের ব্যাটারি আর এটি 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে।