Vivo T5 vs Realme P4s: 8000mAh বিশাল ব্যাটারি নাকি Dimensity 7500 Turbo প্রসসের, কোনটি হবে আপনার প্রথম চয়েজ

2026 সালে ভারতীয় স্মার্টফোন বাজারে নতুন মিড-রেঞ্জ ফোনের সেগামেন্টে লড়াই 35,000 থেকে 45,000 টাকার মধ্য়ে। এই বাজেটের ফোনগুলোতে সাধারণত সেই সব প্রয়োজনীয় ফিচার পাওয়া যায় যা আমরা 2025 সালে দেখতাম, যেমন AMOLED প্যানেল, মিড-রেঞ্জ প্রসেসর, RAM এবং স্টোরেজ এবং ভালো কোয়ালিটি ক্যামেরা সিস্টেম। সম্প্রতি বাজারে Vivo T5 এবং Realme P4s স্মার্টফোন, যা প্রায় একই দামে আসে। একদিকে, ভিভো টি5 5জি ফোনে ফোকস করা হয়েছে পারফরম্যান্স, ক্যামেরা, ডিসপ্লে এবং ডিজাইনে। অন্যদিকে, রিয়েলমি পি4এস 5জি ফোনে গেমিং এবং ব্যাটারি লাইফের ওপর বেশি ফোকস করা হয়েছে। আসুন ভিভো টি5 এবং রিয়েলমি পি4এস ফোনের দাম, ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারির তুলনা করে দেখে নেওয়া যাক।

Vivo T5 vs Realme P4s ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে এবং ডিজাইন

নতুন ভিভো টি5 এবং রিয়েলমি পি4এস দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে 144Hz AMOLED প্যানেল। তবে ভিভো টি5 ফোনে স্ক্রিনে পার্থক্য রয়েছে। রিয়েলমি পি4এস ফোনে রয়েছে 6.78-inch Samsung M14 AMOLED ডিসপ্লে যা 1272 × 2772 পিক্সেল রেজোলিউশন, 1400 নিট HBM সহ 6500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

পাশাপাশি, ভিভো টি5 5জি ফোনটি 6.83 ইঞ্চি 1.5K রেজোলিউশন 1260×2800 পিক্সেল 3D কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের পিক ব্রাইটনেস 3000 নিট পর্যন্ত অফার করে।

প্রসেসর

পারফরম্যান্সের জন্য ভিভো টি5 5জি ফোনে বেশি শত্তিশালী প্রসেসর MediaTek Dimensity 7500 Turbo চিপসেট দেওয়া হয়েছে।

যেখানে রিয়েলমি পি4এস ফোনে অফার করা হয়েছে মিডিয়াটেক Dimensity 7400 Ultra প্রসেসর। দুটি ফোনের প্রসেসর 4nm অক্টা-কোর চিপসেটে কাজ করে। ফোনটি 12GB পর্যন্ত LPDDR4X RAM সহ আসে।

দুটি ফোনেই LPDDR4X RAM এবং UFS 3.1 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। তবে রিয়েলমি ফোনটি 8 জিবি RAM দিয়ে শুরু হলেও ভিভো টি5 ফোনে 6 জিবি RAM এর বিকল্পও রয়েছে। তবে দুটি ফোনেই 12GB RAM এবং 256GB স্টোরেজ পাওয়া যাবে।

ব্যাটারি

এখানে রিয়েলমি পি4এস ফোনটি 8000mAh ব্যাটারি সহ এগিয়ে রয়েছে, যা 80W চার্জিং সাপোর্ট করে। যেখানে ভিভো টি5 5জি ফোনে 7050mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 44W চার্জিং সাপোর্ট দেওয়া।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য রিয়েলমি পি4এস 5জি এবং ভিভো টি5 5জি ফোনের ক্যামেরা সেটআপ অনেকটাই একই রকম। দুটি ফোনেই পেছনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। তবে সামনের ক্যামেরার ক্ষেত্রে ভিভো টি5 5জি কিছুটা এগিয়ে আছে। এতে রয়েছে 32 মেগাপিক্সেলের হাই-রেজোলিউশনের সেলফি ক্যামেরা, যেখানে রিয়েলমি ফোনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেন্সর।

সফটওয়্যার

অপারেটিং সিস্টাম হিসেবে ভিভো টি5 5জি ফোনটি Android 16 ভিত্তিক Origin OS 6.0 সহ আসে। পাশাপাশি, রিয়েলমি পি4এস 5জি ফোনটি Android 16 ভিত্তিক Realme UI 7.0 তে চলে। কোম্পানি এতে 3 বছরের Android OS আপডেট এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেবে বলে দাবি করেছে।

ভারতে ভিভো টি5 5জি নাকি রিয়েলমি পি4এস 5জি ফোনের দাম কত

দামের কথা বললে, রিয়েলমি পি4এস 5জি ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ মডেলের দাম 34,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ফোনের 8GB RAM+256GB মডেলের দাম 37,999 টাকা। ফোনের আরেকটি টপ মডেল রয়েছে যা 12GB+256GB স্টোরেজ সহ আসে যার দাম 41,999 টাকা।

ভারতে ভিভো টি5 5জি ফোনের দাম 34,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের বেস ভ্যারিয়্যান্ট 6GB+128GB স্টোরেজ মডেল আসবে। এর পাশাপাশি হায়র এন্ড মডেল 8GB + 128GB স্টোরেজের দাম 39,999 টাকা এবং 8GB + 256GB মডেলটি কেনা যাবে 44,999 টাকায়। আরেকটি টপ অফ দ্য় লাইন মডেলও আনা হয়েছে যা 12GB+256GB স্টোরেজ সহ আসে যার দাম 49,999 টাকা।

কোনটি কিনবেন?

রিয়েলমি পি4এস 5জি এবং ভিভো টি5 5জি ফোনের দাম হয়তো কাছাকাছি, কিন্তু এটি আলাদা আলাদা ইউজারদের চাহিদা পুরো করে। গেমার এবং যারা ফোন বেশি ব্যবহার করেন তাদের জন্য রিয়েলমি পি4এস ফোনটি বেশি ভাল বিকল্প। কারণ এত রয়েছে বিশাল 8000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, বেস শুরু হয় 8GB RAM এবং গেমিং সেন্ট্রিক সফটওয়্যার ফিচার।

সাধারণ ইজারদের জন্য ভিভো টি5 একটি ভাল বিকল্প হতে পারে। এতে রয়েছে শক্তিশালী প্রসেসর, বড় এবং ব্রাইট ডিসপ্লে, হালকা এবং স্লিম ডিজাইন, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং মিলবে দীর্ঘ সময় পর্যন্ত সিকিউরিটি সাপোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :