9020mAh ব্যাটারি সহ Vivo 5G স্মার্টফোনে 13000 টাকার ছাড়, রয়েছে 90W ফাস্ট চার্জিং
আপনি কি Diwali 2026 এর আগে একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, যদি তাই হয়, তবে Flipkart সাইটে আপনার জন্য রয়েছে একটি দারুণ অফার
দিওয়ালির আগেই ই-কমার্স প্ল্যাটফর্মটি শক্তিশালী Vivo T5 Pro 5G স্মার্টফোনে বড় ছাড় দিচ্ছে
এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল 9020mAh ব্যাটারি
আপনি কি Diwali 2026 এর আগে একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, যদি তাই হয়, তবে Flipkart সাইটে আপনার জন্য রয়েছে একটি দারুণ অফার। দিওয়ালির আগেই ই-কমার্স প্ল্যাটফর্মটি শক্তিশালী Vivo T5 Pro 5G স্মার্টফোনে বড় ছাড় দিচ্ছে। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল 9020mAh ব্যাটারি।
শুধু তাই নয়, এই ফোনে স্ন্যাপড্রাগন প্রসেসর এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। তাই, যারা বড় ব্যাটারি, শক্তিশালী পারফরম্যান্স এবং ফাস্ট চার্জিং সুবিধা সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে।
Vivo T5 Pro 5G Price discount on Flipkart
দিওয়ালির আগে দুর্দান্ত ছাড় সহ ভিভো টি5 প্রো 5জি ফোনটি ফ্লিপকার্টে লিস্ট করা হয়েছে। ফোনের 6GB RAM+128GB ভ্যারিয়েন্টটি 49,999 টাকা থেকে কমে মাত্র 36,999 টাকায় পাওয়া যাচ্ছে। এর ফলে 26 শতাংশ বা 13000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও বিশেষ ব্যাঙ্ক অফার রয়েছে, যার মাধ্যমে আপনি ডিভাইসটি আরও কম দামে কিনতে পারবেন।
Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 5,650 পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এর ফলে ফোনের দাম কমে 31,349 টাকা হয় যাবে। SBI এবং HDFC ক্রেডিট কার্ডেও 4000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। Axis Bank ক্রেডিট কার্ডেও 4000 টাকার ছাড় রয়েছে।
অন্যান্য অফারগুলোর মধ্যে একটি এক্সচেঞ্জ অফার রয়েছে, যেখানে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 32,400 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে এবং নো-কস্ট ইএমআই-এর মাধ্যমে 5500 টাকার 6 মাসের কিস্তিতে ফোনটি কেনার সুযোগ রয়েছে।
ভিভো টি5 প্রো 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
বড় ব্যাটারি সহ এই ভিভো ফোনটিতে রয়েছে একটি 6.83-ইঞ্চি 1.5K অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও এতে আছে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং 5000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। পারফরম্যান্সের জন্য ডিভাইসে রয়েছে স্ন্যাপড্রাগন 7s Gen 4 প্রসেসর এবং এর সাথে যুক্ত আছে 12 জিবি পর্যন্ত LPDDR4X RAM।
ক্যামেরার দিক থেকে, ফোনে OIS এবং EIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের সোনি IMX882 প্রাইমারি ক্যামেরা রয়েছে। সামনে সেলফির জন্য একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। ডিভাইসে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 9020mAh ব্যাটারি রয়েছে।