Vivo এর 6500mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোনের সেল আগামীকাল, রয়েছে 120Hz ডিসপ্লে এবং 50MP ক্যামেরা

HIGHLIGHTS

ভিভো সম্প্রতি তার লেটেস্ট 5G স্মার্টফোন Vivo T5 Lite 5G লঞ্চ করেছে

আগামীকাল অর্থাৎ 22 জুলাই থেকে ভিভো টি5 লাইট 5জি ফোনের সেল শুরু হবে

ভিভো টি5 লাইট ফোনে রয়েছে Dimensity 6300 চিপসেট, 6500mAh ব্যাটারি এবং 256GB পর্যন্ত স্টোরেজ মতো ফিচার

Vivo এর 6500mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোনের সেল আগামীকাল, রয়েছে 120Hz ডিসপ্লে এবং 50MP ক্যামেরা

ভিভো সম্প্রতি তার লেটেস্ট 5G স্মার্টফোন Vivo T5 Lite 5G লঞ্চ করেছে। আগামীকাল অর্থাৎ 22 জুলাই থেকে ভিভো টি5 লাইট 5জি ফোনের সেল শুরু হবে। ভিভো টি5 লাইট ফোনে রয়েছে Dimensity 6300 চিপসেট, 6500mAh ব্যাটারি এবং 256GB পর্যন্ত স্টোরেজ মতো ফিচার। ভারতে ভিভো টি5 লাইট 5জি ফোনটি 19,999 টাকার শুরুর দামে আনা হয়েছে। আসুন সেল শুরু হওয়ার আগে ভিভো টি5 লাইট ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Vivo V5 Lite ফোনের দাম, সেল এবং অফার

দামের কথা বলতে গেলে, ভিভো টি5 লাইট 5জি ফোনের 4GB + 128GB স্টোরেজ মডেলের দাম মাত্র 19,999 টাকা। এছাড়া বাকি দুটি মডেলও রয়েছে ফোনের।

আরও পড়ুন: এক ঝটকায় 44 হাজার টাকা বেশি সস্তা হয়ে গেল 200MP ক্যামেরা সহ Samsung Ultra 5G স্মার্টফোন, জানুন নতুন দাম কত

  • 6GB + 128GB = 21,999 টাকা
  • 6GB + 256GB = 24,999 টাকা

ডিভাইসটি টোয়াইলাইট শ্যাডো এবং ওয়েভ ব্লু রঙে কেনা যাবে। আগামীকাল, 22 জুলাই থেকে ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া অনলাইন স্টোর এবং অফলাইন রিটেইল স্টোর থিকে বিক্রি শুরু হবে।

ভিভো টি5 লাইট 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের দিক থেকে, ভিভো টি5 লাইট 5জি ফোনে রয়েছে 6.74 ইঞ্চির HD+ এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1000 নিটস অফার করা হয়। এটি অক্টা-কোর MediaTek Dimensity 6300 6nm প্রসেসরে কাজ করে এবং Arm Mali-G57 MC2 জিপিইউ সহ পেয়ার করা।

ক্যামেরার ক্ষেত্রে, ভিভো টি5 লাইট 5জি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। এছাড়াও এতে রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, যার সাথে একটি এলইডি ফ্ল্যাশও দেওয়া হয়েছে। এই ডিভাইসে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm অডিও জ্যাক, একটি স্পিকার, ধুলো ও জলের ছিটা থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং এবং মিলিটারি-গ্রেড ডিউরাবেলিটি। এছাড়া, ফোনে 6500mAh ব্যাটারি রয়েছে এবং এটি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: সোজা 13 হাজার টাকার ছাড়ে কিনুন Samsung এর 55 ইঞ্চি 4K Smart TV

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile