ভিভো কোম্পানি ভারতে তার নতুন আল্ট্রা ভ্যারিয়্যান্ট স্মার্টফোন আনতে প্রস্তুত। ভিভো কোম্পানি ভারতে Vivo T4 Ultra স্মার্টফোন আনতে চলেছে। এটি কোম্পানির Vivo T4 এর আওতায় আনা হবে। তবে কোম্পানির তরফে এখনও আপকামিং ভিভো টি৪ আল্ট্রা ফোনের বিষয় কোনো তথ্য জানায়নি। তবে লঞ্চের আগেই আপকামিং ভিভো ফোনের ক্যামেরা এবং ডিসপ্লে সম্পর্কে জানতে পেরেছি। আপকামিং ভিভো টি৪ আল্ট্রা ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে এবং একটি pOLED ডিসপ্লে সহ আসবে। আপকামিং ভিভো ফোনটি কোম্পানির Vivo T3 Ultra ফোনের সাক্সেসার হবে।
Survey
✅ Thank you for completing the survey!
বলে দি যে ভিভো টি৩ আল্ট্রা ফোনটি গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক ভিভো টি৪ আল্ট্রা ফোনটি কবে হবে লঞ্চ এবং স্পেসিফিকেশন কেমন হবে।
কোম্পানি এখন পর্যন্ত ভিভো টি৪ আল্ট্রা ফোনের লঞ্চ টাইমলাইন প্রকাশ করেনি। তবে রিপোর্ট থেকে জানা গেছে যে আপকামিং ডিভাইসটি শীঘ্রই বাজারে আসতে পারে। যার মানে ভিভো টি৪ আল্ট্রা ফোনটি আগামী মাসে ভারতীয় বাজারে আসবে।
ভিভো টি৪ আল্ট্রা ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী হবে
সোর্স অনুযায়ী, ভিভো টি৪ আল্ট্রা ফোনটি 6.67-ইঞ্চি pOLED কোয়াড-কার্ভড ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 5000 নিট পিক ব্রাইটনেস সহ আসবে। এছাড়া কোম্পানি এই ফোনে Eye Care সার্টিফিকেশন অফার করবে।
এছাড়া আপকামিং ভিভো ফোনের সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে সাথে 50 মেগাপিক্সেল Sony IMX921 মেইন সেন্সর, 50 মেগাপিক্সেল লেন্স এবং একটি 10x টেলিফটো ম্যাক্রো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর সহ আসবে।
খবর অনুযায়ী, ভিভো টি৪ আল্ট্রা ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্লাস চিপসেট সহ আসতে পারে। এটি 8GB RAM সহ পেয়ার করা যেতে পারে। এছাড়া এটি Android 15 অপারেটিং সিস্টাম ভিত্তিক FunTouchOS 15 সহ আসবে।
ভারতে ভিভো টি৪ আল্ট্রা ফোনের দাম কত হবে
দামের কথা বললে, ভিভো টি৪ আল্ট্রা ফোনটি 34,000 টাকা দামে আসতে পারে। বলে দি যে ভিভো টি৩ আল্ট্রা ফোনটি 31,999 টাকা দামে লঞ্চ করা হয়ছিল।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile