7000mAh ব্যাটারি সহ Vivo এর নতুন 5G স্মার্টফোন আগামী মাসে হবে লঞ্চ, থাকবে 50MP ক্যামেরা এবং MediaTek প্রসেসর

ভিভো শীঘ্রই তার S সিরিজের এর নতুন 5G স্মার্টফোন Vivo S2 লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগেই ভিভো এস2 ফোনের ডিজাইন, অনুমানিত দাম, লঞ্চের তারিখ এবং কেমন দেখতে হবে ফোনটি বেশ কয়েক দিন ধরে প্রকাশ হচ্ছে। এবার ভিভো নিজেই তার আপকামিং ভিভো এস2 ফোনের ভারতীয় লঞ্চিং নিশ্চিত করে দিয়েছে। আপকামিং ভিভো ফোনের একটি মাইক্রোসাইট Amazon এ লাইভ করা হয়েছে, যেখানে ফোনের ডিজাইনরে ঝলক দেখানো হয়েছে।

Amazon সাইটে লাইভ পেজে নতুন ভিভো এস2 ফোনটি সিল্ক হোয়াইট কালার অপশনে দেখা যায়। ডিভাইসে পিছনের দিকে পিল আকারের ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে। এতে দুটি বড় ক্যামেরা রিং এবং একটি ফ্ল্যাশ থাকতে পারে।

আরও পড়ুন: মাত্র 200 টাকা দামের Vodafone Idea লঞ্চ করল নতুন প্ল্যান, মিলবে 20টি OTT এক্সেস সাথে Unlimited 5G ডেটা

ক্লিন ব্যাক প্যানেল, কার্ভড ধার এবং সাধারণ লেআউট অনেকটা সম্প্রতি অনলাইনে প্রকাশিত প্রমোশনাল ছবি এবং ডামি ইউনিটের সাথে অনেকটাই মিলে যায়। এটি ইঙ্গিত দেয় যে, আগের ফাঁস হওয়া তথ্যগুলো অনেকটা সঠিক ছিল।

Vivo S2 ফোনের লঞ্চের তারিখ এবং কত হবে দাম

সম্প্রতি আসা রিপোর্ট অনুযায়ী, ভিভো এস2 ভারতে 6 অগাস্ট লঞ্চ হতে পারে এবং 11 অগাস্ট থেকে ফোনের বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিভাইসটি 8GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ মডেলে আসতে পারে। তবে ভিভো এখন পর্যন্ত দাম নিশ্চিত করেনি, তবে কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে বে মডেলের দাম প্রায় 43 হাজার টাকা থেকে শুরু হতে পারে।

ভিভো এস2 ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

স্পেসিফিকেশনের দিক থেকে, ভিভো এস2 ফোনে 6.59-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এতে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং কার্ভড স্ক্রিন থাকবে। ফোনে MediaTek Dimensity 7360 চিপসেট ব্যবহার করা হতে পারে এবং এতে 8 জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এছাড়া, ডিভাইসে 7000mAh-এর ব্যাটারি থাকার কথাও শোনা যাচ্ছে।

আরও পড়ুন: Facebook and Instagram Down: ফেসবুক এবং ইনস্টাগ্রাম ডাউন, রিল দেখতে এবং ছবি পোস্ট করতে হচ্ছে সমস্যা

ফটোগ্রাফির জন্য, এই ফোনে OIS সহ 50 মেগাপিক্সেলের Sony প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স থাকতে পারে। এর সামনের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে বলে জানা গেছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :