200MP ক্যামেরা, প্রাইভেসি ডিসপ্লে এবং 60W চার্জিং সহ Samsung এর সবচেয়ে শক্তিশালী Galaxy S26 Ultra স্মার্টফোনে ভারতে লঞ্চ, জানুন দাম কত এবং স্পেসিফিকেশন কী

Samsung অবশেষে ভারতে তাদের দামি প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Galaxy S26 Ultra, Galaxy Unpacked 2026 ইভেন্টে লঞ্চ করেছে। Galaxy S25 Ultra এর তুলনায়, স্যামসাং এর লেটেস্ট ফ্ল্যাগশিপটি বিভিন্ন ধরণের আপগ্রেড অফার করে, যার মধ্যে রয়েছে সাইড-অ্যাঙ্গেল ভিসিবিলিটি সীমিত করার জন্য একটি নতুন বিল্ট-ইন প্রাইভেসি ডিসপ্লে, ডিভাইসে আপগ্রেড করা গ্যালাক্সি এআই ফিচার এবং দুর্দান্ত ডিজাইনের দাবি। কোম্পানি অবশেষে গ্রাহকদের কথা মাথায় রেখে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আপগ্রেডেড ক্যামেরা ক্ষমতা অফার করেছে এতে।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনের দাম কত, অফার, বিক্রি, স্পেসিফিকেশন, রঙের বিকল্প এবং আরও বিশদ বিবরণ নীচে দেওয়া হল।

Samsung Galaxy S26 Ultra ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে একটি 6.9-ইঞ্চি QHD+ ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে যার একটি এডাপটিভ 1Hz থেকে 120Hz রিফ্রেশ রেট এবং ভিশন বুস্টার সাপোর্ট রয়েছে। প্রসেসর হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনে লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 রয়েছে এবং এটি 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজের সহ পেয়ার করা। ব্যাটারি ব্যাকআপ হিসেবে, স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা 5000mAh ব্যাটারি রয়েছে যা আপগ্রেডেড 60W ওয়্যারড ফাস্ট চার্জিং, ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার সহ রয়েছে।

আরও পড়ুন: পয়লা মার্চ থেকে দামি হতে পারে OnePlus 15R স্মার্টফোন, জানুন পকেটে কত পড়বে ভার

ক্যামেরার কথা বলতে গেলে, স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা 200MP প্রাইমারি সেন্সর রয়েছে যার মধ্যে 2x অপটিক্যাল জুম এবং f/1.4 অ্যাপারচার রয়েছে। এতে 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স, 5x অপটিক্যাল জুম এবং 10x অপটিক্যাল কোয়ালিটি জুম সহ 50MP টেলিফটো লেন্স এবং 3x অপটিক্যাল জুম 10MP টেলিফটো লেন্স অফার করা হয়েছে। তবে, আমরা এখনও এতে 12MP সেলফি ক্যামেরা পাচ্ছি।

গ্যালাক্সি এস26 আল্ট্রা নতুন গ্যালাক্সি এআই ফিচার সহ অ্যান্ড্রয়েড 16 চালিত, One UI 8.5 সহ এবং 5জি, LTE, ওয়াই-ফাই 7, ওয়াই-ফাই ডাইরেক্ট এবং ব্লুটুথ 6.0 সাপোর্ট করে। এটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP68 রেটিংও অফার করে।

স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা এর দাম কত, অফার এবং সেল কবে

গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনের বেস 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ….. টাকা। এছাড়া 12GB জিবি RAM এবং 512GB ভেরিয়েন্টের দাম …. টাকা এবং 16GB RAM এবং 1TB স্টোরেজ ভেরিয়েন্টের দাম …. টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: iQOO 15R vs OnePlus 15R: 50 হাজার টাকার কম দামে কোন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে বেস্ট, দেখে নিন তুলনা

25 ফেব্রুয়ারি থেকে ভারতে গ্যালাক্সি এস26 আল্ট্রা এর প্রি-অর্ডার শুরু করেছে। গ্রাহকরা অফারও পেতে পারেন-

এটি কোবাল্ট ভায়োলেট, সাদা, কালো এবং আকাশী নীল রঙে পাওয়া যাবে, সাথে অনলাইনে এক্সক্লুসিভ পিঙ্ক গোল্ড এবং সিলভার শ্যাডো অপশনও পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :