iQOO 15R vs OnePlus 15R: 50 হাজার টাকার কম দামে কোন ফ্ল্যাগশিপ স্মার্টফোন হবে বেস্ট, দেখে নিন তুলনা
iQOO সম্প্রতি ভারতে তার নতুন স্মার্টফোন iQOO 15R লঞ্চ করেছে, যা OnePlus 15R এর সাথে প্রতিযোগিতা করবে। আইকিউ 15আর ফোনে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট। পাশাপাশি, ওয়ানপ্লাস 15আর ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ আসে। আসুন আইকিউ 15আর এবং ওয়ানপ্লাস 15আর দুটি ফোনের বিস্তারিত তুলনা করা যাক।
Surveyভারতে iQOO 15R vs OnePlus 15R ফোনের দাম কত
দামের কথা বললে, আইকিউ 15আর ফোনের 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 47,999 এবং 12GB+512GB স্টোরেজ মডেলের দাম 47,999 টাকা এবং 12GB+512GB স্টোরেজ মডেলের দাম 52,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ওয়ানপ্লাস 15আর ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলটি 47,999 টাকা এবং 12GB+512GB স্টোরেজ ভেরিয়েন্ট 52,999 টাকা দামে কেনা যাবে।
আইকিউ 15আর বনাম ওয়ানপ্লাস 15আর ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লের ক্ষেত্রে আইকিউ 15আর ফোনে রয়েছে 6.59-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 1260×2750 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট, 5000 নিট পিক ব্রাইটনেস এবং HDR10+ সার্টিফিকেশন। ওয়ানপ্লাস 15আর ফোনে রয়েছে 6.83-ইঞ্চি AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 2800×1272 পিক্সেল এবং 165Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট।
প্রসেসের হিসেবে আইকিউ 15আর ফোনে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট। অন্যদিকে ওয়ানপ্লাস 15আর ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসরের সাথে আসে।
অপারেটিং সিস্টেম হিসেবে আইকিউ 15আর ফোনটি Android 16 এর উপর ভিত্তি করে OriginOS 6 এ চলে। ওয়ানপ্লাস 15আর ফোনটি Android 16 এর উপর ভিত্তি করে OxygenOS 16 এ চলে।
ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আইকিউ 15আর ফোনটি 7600mAh ব্যাটারিতে কাজ করে যা 100W FlashCharge সাপোর্ট করে। ওয়ানপ্লাস 15আর ফোনটি 7400mAh ব্যাটারির সাথে আসে যা 80W সুপার ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে আইকিউ 15আর ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং পিছনে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ওয়ানপ্লাস 15আর ফোনে থাকবে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile