Galaxy Unpacked 2026 ইভেন্টের আগেই Samsung Galaxy S26 series স্মার্টফোনের দাম লিক, জানুন প্রিঅর্ডার তারিখ, অফার এবং সমস্ত কিছু

Galaxy Unpacked 2026 ইভেন্টের আগেই Samsung Galaxy S26 series স্মার্টফোনের দাম লিক, জানুন প্রিঅর্ডার তারিখ, অফার এবং সমস্ত কিছু

খবর অনুযায়ী Samsung Galaxy S26 Ultra, Galaxy S26 Plus এবং Galaxy S26 এই মাসের শেষের দিকে লঞ্চ হতে চলেছে। যদিও এই তথ্যটি এখনও নিশ্চিত নয়, তবে স্যামসাং গ্যালাক্সি এস26 সিরিজের ফাঁস হওয়া প্রি-রিজার্ভেশন পোস্টারটি অনলাইনে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। কোম্পানি কিছুদিন আগেই একটি টিজারে একটি উন্নত জুম পারফরম্যান্স এবং উন্নত লো-লাইট ফটোগ্রাফির প্রকাশ করেছিল। আসুন জেনে নেওয়া যাক গ্যালাক্সি এস26 সিরিজের প্রি-অর্ডারের তারিখ, সুবিধা এবং আরও অনেক কিছু সম্পর্কে বিস্তারিতভাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy S26 series এর প্রি-রিজার্ভেশন কবে শুরু হবে এবং অফার কী

যদি ফাঁস হওয়া পোস্টারটি সঠিক হয়, তবে গ্যালাক্সি এস26 সিরিজের 11 ফেব্রুয়ারি থেকে প্রি-রিজার্ভবেশন শুরু হবে। প্রকাশ হওয়া ব্যানারে গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনটি একটি নতুন বেগুনি রঙের বিকল্পে দেখা যাচ্ছে, যার সাথে একটি S Pen ও রয়েছে।

আরও পড়ুন: Jio রিচার্জ প্ল্যানে বিনামূল্যে T20 World Cup Match দেখার সুযোগ, প্রতিদিন 1.5GB ডেটা এবং আনলিমিটেড কলিং

অফারের কথা বললে, এই বছর কোম্পানি গ্রাহকদের একটু হতাশ করতে পারে। ফাঁস হওয়া পোস্টারে দেখা গেছে যে, যারা ডিভাইসটি প্রি-বুক করবেন, স্যামসাং তাদের জন্য একটি 60W এর চার্জার অফার করতে পারে। তবে, ব্যানারে কোনো স্টোরেজ আপগ্রেড, বড় ধরনের ব্যাংক অফার বা এক্সচেঞ্জ বোনাসের কথা উল্লেখ করা হয়নি।

তবে, আমরা বিশেষ ছাড় এবং অন্যান্য বান্ডেল অফারের মতো আরও কিছু সুবিধার আশা করছি। কিন্তু এই মুহূর্তে, বিস্তারিত তথ্য অস্পষ্ট রয়েছে। Galaxy S26 Ultra, Galaxy S26 Plus এবং Galaxy S26-এর দাম, প্রি-অর্ডারের তারিখ, সুবিধা এবং আরও বিস্তারিত তথ্যের জন্য ডিজিটের সাথে থাকুন।

স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজের ভারতে লঞ্চ তারিখ এবং দাম

লঞ্চের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রা, গ্যালাক্সি এস26 প্লাস এবং গ্যালাক্সি এস26 ভারতে 25 ফেব্রুয়ারি আসবে বলে আসা করা হয়েছে। এছাড়ও, লিক হওয়া তথ্য থেকে জানা যায় যে এটি 11 মার্চ থেকে বিক্রি শুরু হতে পারে। তবে স্যামসাং এখনও পর্যন্ত এটি নিশ্চিত করেনি। আপকামিং স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রা Flipkart, Amazon, স্যামসাং স্টোর এবং অন্যান্য রিটেল স্টোর পার্টনার থেকে বিক্রি হতে পারে।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ Samsung ভারতে লঞ্চ করল বাজেট 5G স্মার্টফোন, দাম 15 হাজারের কম

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী দামগুলো নিচে দেওয়া হলো:

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস26 ফোনের দাম – 256 জিবি ভ্যারিয়েন্টের জন্য 79,999 টাকা।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস26 প্লাস ফোনের দাম – 99,999 টাকা হতে পারে।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস26 আল্ট্রা ফোনের দাম – 1,29,999 টাকা থেকে 1,34,999 টাকার মধ্যে হতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo