10MP Selfie Camera সহ আসবে Samsung এর এই নতুন ফোন, ফেব্রুয়ারিতে হবে লঞ্চ

HIGHLIGHTS

S22 Ultra-এ একটি 40-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে

Galaxy S21 Ultra এর মতো একটি 108-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাও থাকতে পারে S22 আল্ট্রা ফোনে

Galaxy S20, S21 তেও একই 10-মেগাপিক্সেল ক্যামেরা অফার করেছে, যা পাওয়া যাবে Galaxy S22 তেও

10MP Selfie Camera সহ আসবে Samsung এর এই নতুন ফোন, ফেব্রুয়ারিতে হবে লঞ্চ

Samsung তার Galaxy S22 সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের আওতায়, কোম্পানি তিনটি হ্যান্ডসেট লঞ্চ করতে পারে – Galaxy S22, S22 + এবং S22 Ultra। তবে এই সিরিজ লঞ্চ হতে এখনও সময় রয়েছে, এর মধ্যেই, Galaxy S22 এবং S22+ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এই দুটি স্মার্টফোনেই 10-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করতে পারে। এছাড়া এই সিরিজের টপ-এন্ড ভ্যারিয়্যান্ট অর্থাৎ S22 Ultra-এ একটি 40-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। 

Samsung 2019 সালে Galaxy S10 সিরিজের সাথে ফ্রন্ট ক্যামেরার রেজোলিউশনে পরিবর্তন করেছিল। কোম্পানির S9 এবং S8 সিরিজে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ছিল, তবে Galaxy S10 ফোনে 2 মেগাপিক্সেল একস্ট্রা দেওয়াতে ফোনের সেলফি কোয়ালিটি আগের চেয়ে অনেক ভাল হয়ে গিয়েছিল। তবে, S10 এর পর থেকে, কোম্পানি Galaxy S20, S21 তেও একই 10-মেগাপিক্সেল ক্যামেরা অফার করেছে এবং Galaxy Club এর রিপোর্ট অনুযায়ী, একই সেলফি ক্যামেরা এখন Galaxy S22 তেও পাওয়া যাবে।

8 ফেব্রুয়ারি বাজারে আসতে পারে Galaxy S22 সিরিজ

এছাড়াও, এখানে একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 3x ডিজিটাল জুম সহ একটি 10-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরার সাথে 10MP 10X টেলিফটো লেন্স দেওয়া যেতে পারে। বলে দি যে কোম্পানি এই ফোন আগামী বছর 8 ফেব্রুয়ারি লঞ্চ করতে চলেছে।

108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে

সিরিজের টপ মডেল অর্থাৎ S22 আল্ট্রা-তে কোম্পানি আরও ভাল সেলফি ক্যামেরা অফার করবে। বলা হচ্ছে যে Galaxy S21 Ultra এর মত এতে একটি 40-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। S22 ফোনে পাওয়া রিয়ার ক্যামেরা সম্পর্কে কথা বললে, আপনি Galaxy S21 Ultra এর মতো একটি 108-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাও পেতে পারেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo