Samsung Galaxy M55 5G Galaxy M15 5G India launch date announced
Samsung ভারতে তাদের Galaxy M-Series এর আওতায় দুটি স্মার্টফোন আনতে চলেছে। এতে Samsung galaxy M55 5G এবং Samsung Galaxy M15 5G স্মার্টফোন আসবে। কোম্পানি এই দুটি স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষনা করে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক কবে বাজারে আসছে এই দুটি স্মার্টফোন। স্পেসিফিকেশন এবং ফিচার কী কী থাকবে।
গ্যালাক্সি M55 এবং গ্যালাক্সি M15 স্মার্টফোনটি ভারতে 8 এপ্রিল দুপুর 12 টায় লঞ্চ হবে। দুটি ফোনই বাজেট সেগামেন্টে আনা হবে।
গ্যালাক্সি M55 ফোনে 6.7 ইঞ্চি FHD+ সুপার AMOLED Plus ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1000 পিক ব্রাইটনেসে কাজ করবে।
প্রসেসিংয়ের জন্য Qualcomm-এর Snapdragon 7 Gen 1 (4nm) প্রসেসর দেওয়া হবে। এটি Adreno GPU এর পেয়ার থাকবে।
ক্যামেরার ক্ষেত্রে ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে 50MP (OIS) + 8MP + 2MP সেটআপ থাকবে।
পাওয়ার দিতে ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 45w চার্জিং সাপোর্ট করে।
গ্যালাক্সি M15 ফোনে থাকবে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.5 ইঞ্চি FHD+ সুপার AMOLED ডিসপ্লে।
ফোনটি MediaTek Dimensity 700 5G প্রসেসরে কাজ করবে।
সেলফির জন্য একটি 13-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে ফোনে 6000mAh ব্যাটারি সহ 25W চার্জিং সাপোর্ট থাকবে।