Samsung Galaxy M17e 5G vs Realme P4 Lite 5G vs Vivo T5e Price in India design display processor Camera Battery and other specs compare
ভিভো ভারতীয় বাজারে তাদের সস্তা দামের স্মার্টফোন Vivo T5e লঞ্চ করেছে, যার প্রতিযোগিতা Samsung Galaxy M17e 5G এবং Realme P4 Lite 5G ফোনের সাথে হবে। ভিভো টি5ই ফোনটি অক্টা-কোর UNISOC T7225 প্রসেসরে কাজ করে। এর পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর এবং রিয়েলমি পি4 লাইট 5জি ফোনটি চলে অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসরে। ভিভো টি5ই, স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি এবং রিয়েলমি পি4 লাইট এই তিনটি স্মার্টফোন 16 হাজার টাকার বাজেটে আসে। এখানে আমরা ভিভো টি5ই, স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি এবং রিয়েলমি পি4 লাইট ফোনের দাম, ডিসপ্লে, ডিজাইন, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি তুলনা করে দেখবো কে বেশি সেরা।
দামের কথা বললে, ভিভো টি5ই ফোনের দাম 13,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 4GB+64GB মডেল আসে।
আরও পড়ুন: Jio vs Vodafone Idea: 200 টাকার প্ল্যানে কোন কোম্পানি দিচ্ছে বেশি সুবিধা, থাকছে OTT সাপোর্ট এবং ডেটা
এছাড়া, স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসে। গ্যালাক্সি এম17ই 5জি ফোনের দাম 13,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 4GB+128GB স্টোরেজ মডেল আসে। আরেকটি মডেল 6GB+128GB স্টোরেজের দাম 15,999 টাকায় আসে।
আরেকদিকে, রিয়েলমি পি4 লাইট ফোনের 4GB+64GB স্টোরেজের দাম 14,999 টাকা এবং 4GB+128GB স্টোরেজ মডেলটি 16,999 টাকায় আসে।
ডিসপ্লে
আপনি যদি ওটিটি দেখতে পছন্দ করেন তবে এই তিনটি ফোন ভাল বিকল্প হতে পারে। ভিভো টি5ই ফোনে রয়েছে 6.74-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 720×1600 পিক্সেল এবং 90Hz রিফ্রেশ রেট দেওয়া। এর পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি ফোনে পাওয়া যাবে 6.7-ইঞ্চির HD+ Infinity-U LCD ডিসপ্লে, যা 720×1600 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট। অন্যদিকে রিয়েলমি পি4 লাইট 5জি ফোনে 6.8 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1570×720পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 900 নিটস পর্যন্ত দেওয়া।
প্রসেসর
পারফরম্যান্সের জন্য ভিভো টি5ই ফোনে অক্টা-কোর UNISOC T7225 প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি কাজ করে MediaTek Dimensity 6300 প্রসেসরে। পাশাপাশি, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য ভিভো টি5ই ফোনে অফার করা হয়েছে 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা রয়েছে এবং সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনে 13 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি ব্যাকআপ
পাওয়ার দিতে ভিভো টি5ই ফোনে 5500mAh এর ব্যাটারি দেওয়া যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি ফোনে রয়েছে 6000mAh এর ব্যাটারি যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনে পাওয়া যাবে 7000mAh-এর ব্যাটারি যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টাম হিসেবে ভিভো টি5ই ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি OriginOS 6-এ চলে। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এম17ই 5জি ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি One UI 8-এ কাজ করে। অন্যদিকে, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI 7.0-এর সাথে আসে।