50MP ক্যামেরা নিয়ে দেশে আসছে Samsung Galaxy M14, কবে লঞ্চ করবে? থাকবে কোন ফিচার?

HIGHLIGHTS

Samsung -এর তরফে Samsung Galaxy M14 ফোনটি শীঘ্রই দেশে লঞ্চ করা হবে

এটি 17 এপ্রিল ভারতে আসছে

এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা

50MP ক্যামেরা নিয়ে দেশে আসছে Samsung Galaxy M14, কবে লঞ্চ করবে? থাকবে কোন ফিচার?

Samsung -এর তরফে গত মাসে, অর্থাৎ মার্চেই ইউক্রেনে Samsung Galaxy M14 ফোনটিকে লঞ্চ করা হয়। তখনই জানানো হয়েছিল এই এই কোম্পানির এই M সিরিজের ফোনটি শীঘ্রই ভারতে আসতে চলেছে। সেই কথা মতো অবশেষে দেশে আসছে এই ফোন। জানা গেল ফোনটির লঞ্চের দিনক্ষণ। একই সঙ্গে যেহেতু ইতিমধ্যেই এই ফোনটি অন্য দেশের বাজারে লঞ্চ করে গিয়েছে সেহেতু এটার ফিচারের ব্যাপারে খানিকটা ধারণা উপলব্ধ হয়েছে। দেখুন কবে লঞ্চ হবে এই 5G ফোন, থাকবে কোন কোন ফিচার। 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কী কী ফিচার থাকবে এই ফোনে? 

1. এখানে একটি 6.6 ইঞ্চির Full HD+ IPS LCD ডিসপ্লে থাকবে। 90 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে এই ফোনে। 

2. Exynos 1330 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন। সঙ্গে থাকবে 4 GB RAM সহ 128 GB ইন্টারনাল স্টোরেজ। তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এটিকে 1 TB পর্যন্ত বাড়ানো যাবে। 

3. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এই ফোন। 

4. চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এখানে। 

5. 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এই ফোনে। বাকি দুটো ক্যামেরায় মিলবে 2 মেগাপিক্সেলের দুটো সেন্সর। 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে এখানে। 

6. 25W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 6000 mAh ব্যাটারি থাকবে এই ফোনে। 

Samsung Galaxy M14

কবে এটি লঞ্চ করবে? দাম কত হবে? 

এপ্রিলের 17 তারিখ এই ফোনটি ভারতে লঞ্চ করতে চলেছে। তবে এখনও কোম্পানির তরফে এই ফোনের আনুষ্ঠানিক দাম জানানো হয়বিন তবে মনে করা হচ্ছে 13,000 থেকে 14,000 -এর মধ্যে এই ফোনের দাম হবে। গ্রাহকরা এই ফোনটিকে Amazon এবং Samsung -এর অফিসিয়াল সাইট থেকে কিনতে পারবেন। ইউক্রেনে এই ফোনটির দাম রাখা হয়েছে 8,299 ইউক্রেনিয়ান অর্থ। যা ভারতীয় মূল্যে প্রায় 18,000 টাকার সমান।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo