Samsung Galaxy F70e 5G phone first sale today in India price offer specs features
Samsung সম্প্রতি ভারতে তার F-Series এর আওতায় Galaxy F70e 5G লঞ্চ করেছিল। বাজেট সেগামেন্টে আসা স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনটি আজ 17 ফেব্রুয়ারি প্রথমবার বিক্রি করা হবে। স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনটি 12,999 টাকার শুরুর দামে ভারতে এসেছে। ফিচারে হিসেবে ফোনে রয়েছে MediaTek Dimensity 6300, 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি। আসুন স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F70e 5G এর দাম এবং বিক্রি
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনের 4GB + 128GB স্টোরেজ সহ বেস ভেরিয়েন্টের দাম 12,999 টাকা থেকে শুরু হয়। পাশাপাশি, 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ টপ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা রাখা হয়েছ। ডিভাইসটি আজ 17 ফেব্রুয়ারি Flipkart এবং Samsung অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। গ্যালাক্সি এফ70ই 5জি ফোনটি লাইমলাইট গ্রিন এবং স্পটলাইট ব্লু রঙে পাওয়া যাবে।
স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে 6.7-ইঞ্চি HD+ (720×1,600 পিক্সেল) LCD স্ক্রিন যার রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত এবং পিক ব্রাইটনেস 800 নিট পর্যন্ত। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16-ভিত্তিক One UI 8-এ চলে। এছাড়াও, নতুন স্মার্টফোনে ছয় বছরের OS আপগ্রেড এবং নিরাপত্তা আপডেট দেওয়ার দাবি করে কোম্পানি।
ফোনে পারফরম্যান্সের জন্য অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট দেওয়া, যা 2.4GHz এর হাই ক্লক স্পিড অফার করে। এছাড়াও, লেটেস্ট হ্যান্ডসেটটি AnTuTu বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে প্রায় 623,000 স্কোর করে। এছাড়া ডিভাইসে একটি ARM Mali G57 GPU, 6GB পর্যন্ত LPDDR4x RAM এবং 128GB স্টোরেজ রয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.