Samsung Galaxy F41 ফোনে বাম্পার অফার! ফ্লিপকার্ট-এ মাত্র 549 টাকায় কিনুন

HIGHLIGHTS

Flipkart Electronics Sale 17 মে থেকে শুরু হয়েছে যা 21 মে পর্যন্ত চলবে

Samsung Galaxy F41 ফোন ফ্লিপকার্ট সেলে 600 টাকারও কম দামে কেনা যাবে

Galaxy F41 স্মার্টফোনের বেস ভ্যারিয়্যান্ট 6GB RAM এবং 128GB স্টোরেজের দাম 20,999 টাকা রাখা হয়েছে

Samsung Galaxy F41 ফোনে বাম্পার অফার! ফ্লিপকার্ট-এ মাত্র 549 টাকায় কিনুন

ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ চলছে Electronics Sale। এই সেল শুরু 17 মে থেকে যা চলবে 21 মে পর্যন্ত। সেলের আজ তৃতীয় দিন। ফ্লিপকার্ট ইলেকট্রনিক্স সেল চলাকালীন অনেক স্মার্টফোনে বড় ছাড় পাওয়া যাচ্ছে। আপনি যদি কোনও নতুন স্মার্টফোন কিনতে চাইছেন তাহলে রয়েছে ভালো সুযোগ। এর মাঝে রয়েছে Samsung Galaxy F41 স্মার্টফোনে সেরা অফার।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy F41 ফোনের যদি কথা বলি তবে এই ফোনে সেলে 600 টাকারও কম দামে কেনা যাবে। ফোনের উপর ফ্ল্যাট ছাড়, এক্সচেঞ্জ অফার এবং No-Cost EMI অফার সহ অনেকগুলি চমৎকার ডিল দেওয়া হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক Galaxy F41 স্মার্টফোনে কী কী অফার পাওয়া যাচ্ছে…

Samsung Galaxy F41 ফোনের দাম এবং অফার্স:

Galaxy F41 স্মার্টফোনের বেস ভ্যারিয়্যান্ট 6GB RAM এবং 128GB স্টোরেজের দাম 20,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি ফোনে দেওয়া হচ্ছে 6,500 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট। এই ছাড়ের পর ফোনটি মাত্র 14,999 টাকায় কেনা যাবে। তবে গ্রাহকরা এই ফোনে এক্সচেঞ্জ অফারও পাবেন। আপনি যদি পুরনো ফোনটির বদলে নতুন ফোন Galaxy F41 কিনে থাকেন, তাহলে 13,950 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাবেন। আপনি যদি এই ফোনে এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ ভ্যালু পেয়ে যান, তবে মাত্র 549 টাকায় Galaxy F41 ফোন বাড়ি নিয়ে যেতে পারেন। এছাড়াও থাকছে Flipkart-এ 2,500 টাকা পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্টও থাকছে।

Samsung Galaxy F41 ফোনে অন্যান্য অফারও রয়েছে। সেই সম্পর্কে কথা বললে, HDFC Bank-এর ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে আপনি এই ফোনে 10 শতাংশ ছাড় পেয়ে যাবেন। এছাড়া HDFC Bank-এর ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে EMI-তে ফোনটি কিনলে 12 শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়া Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট করলে আপনি ফোনটিতে 5 শতাংশ  আনলিমিটেড ক্যাশব্যাক পাওয়া যাবে। পাশাপাশিই আবার ফোনটি No Cost EMI এবং স্ট্যান্ডার্ড EMI অপশনেও কেনার সুযোগ রয়েছে। স্ট্যান্ডার্ড EMI-এর সাহায্যে এই Galaxy F41 ফোনটি কিনলে প্রতি মাসে ন্যূনতম 496 টাকা করে দিতে হবে।

Samsung Galaxy F41 ফিচার্স ও স্পেসিফিকেশনস

এই ফোনে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে Exynos 9611 প্রসেসর দেওয়া হয়েছে। এটি 6GB RAM  এবং 128GB পর্যন্ত স্টোরেজ সঙ্গে আসে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ 512GB বাড়ানো যেতে পারে। Galaxy F41 ফোনে বড় শক্তিশালী 6000mAh ব্যাটারি দে । এছাড়াও ট্রিপল রিয়ার ক্যামেরাও দেওয়া হয়েছে। ফোনে থাকছে একটি 64MP প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং তৃতীয়টি 5 মেগাপিক্সেলের দেওয়া। সেলফি তোলার জন্য ফোনে 32 মেগাপিক্সেল সেন্সর রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo