Samsung Galaxy F36 5G ভারতে শীঘ্রই লঞ্চ হতে প্রস্তুত। আপকামিং স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনটি Galaxy F series এর আওতায় আনা যেতে পারে। ভারতে 19 জুলাই স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনটি লঞ্চ করা হবে। এটি মিডবাজেট স্মার্টফোন হবে যা স্টাইলিশ লুক এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ আসবে। এই নতুন স্যামসাং ৫জি ফোনের দাম কত হবে এবং কেমন স্পেসিফিকেশন থাকবে, আসুন জেনে নেওয়া যাক।
গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোন ভারতে 19 জুলাই দুপুর 12টায় লঞ্চ হবে। লঞ্চ ইভেন্টে ফোনের দাম, সেল তারিখ এবং অফার সম্পর্কে জানা যাবে। ফোনের এই লঞ্চ ইভেন্ট কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কোম্পানির ওয়েবসাইট সহ Flipkart থেকে দেখা যাবে।
আরও পড়ুন: Thomson লঞ্চ করল নতুন বাজেট ফ্রেন্ডলি QD Mini LED TV, রয়েছে 108W এর সাউন্ড এবং 6টি স্পিকার
আপকামিং স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনটি মিড-বাজেট সেগামেন্টে আনা হবে। ফোনের সঠিক দাম প্রকাশ না হলেও কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে এই স্যামসাং ৫জি স্মার্টফোনের দাম 20,000 টাকার কম হবে।
কোম্পানি নিশ্চিত করেছে যে এফ৩৬ ৫জি ফোনটি ভারতে তিনটি কালার মডেলে বিক্রি করা হবে।
ডিসপ্লের কথা বললে, কোম্পানির তরফে শেয়ার করা টিজারে প্রকাশ করা হয়েছে যে এই ফোনটি ফ্ল্যাট স্ক্রিন সহ আনা হবে। লিক এবং রিপোর্ট অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনে 6.7-ইঞ্চির ফুলএইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এতে AMOLED স্ক্রিন সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসর হিসেবে গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনটি এক্সিনোস 1380 অক্টা-কোর চিপসেটে কাজ করতে পারে। এর সাথে গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনটি 6GB RAM এবং 8GB RAM সহ পেয়ার করা হবে। 6GB এর সাথে 128GB এবং 8GB এর সাথে 256GB স্টোরেজ পেয়ার করা যেতে পারে।
ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, যা 50 মেগাপিক্সেল মেইন সেন্সর সহ OIS সাপোর্ট করবে। পাওয়ার দিতে এই ফোনে 5500mAh ব্যাটারি থাকতে পারে যা 25W ফাস্ট চার্জিং সহ পেয়ার করা যেতে পারে।