Samsung ভারতে লঞ্চ করল দুটি দুর্দান্ত স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

স্যামসাং আজ ভারতে দুটি নতুন স্মার্টফোন Samsung Galaxy A57 5G এবং Samsung Galaxy A37 5G লঞ্চ করেছে। স্যামসাং গ্যালাক্সি এ57 5জি এবং স্যামসাং গ্যালাক্সি এ37 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন অনেকটা একই। তবে গ্যালাক্সি এ57 5জি ফোনের ক্যামেরা বিভাগে অনেকটা আপগ্রেড দেখা যাবে। আসুন স্যামসাং গ্যালাক্সি এ57 5জি এবং স্যামসাং গ্যালাক্সি এ37 5জি দুটি ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারতে Samsung Galaxy A57 5G এবং Samsung Galaxy A37 5G ফোনের দাম কত

দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনের বেস মডেলের দাম 56,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB RAM+256GB স্টোরেজ এবং 12GB+256GB স্টোরেজের দাম 62,999 টাকা হতে পারে।

এবার কথা, স্যামসাং গ্যালাক্সি এ37 5জি ফোনের দাম 41,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 8GB+256GB এবং 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 47,999 টাকা এবং 52,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: 6500mAh ব্যাটারি, ডাইমেনসিটি চিপসেট সহ Vivo এর দুটি সস্তা স্মার্টফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত এবং ফিচার কী

স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনের স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ57 5জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চির FHD+ Super AMOLED+ ডিসপ্লে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং ‘Vision Booster’ ফিচার দেওয়া। স্ক্রিন স্মুদ স্ক্রলিং এবং ব্রাইট আউটডোর ভিজিবিলিটি দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। ফোনে 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশন পাওয়া যাবে।

ক্যামেরা সেটআপের দিক থেকে, গ্যালাক্সি এ57 5জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এর মধ্যে আছে 50MP প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 5MP ম্যাক্রো ক্যামেরা। সামনের দিকে সেলফির জন্য রয়েছে 12MP ক্যামেরা পাওয়া যাবে। ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ফাস্ট চার্জিং সুবিধা সাপোর্ট করে। এই ডিভাইসটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি One UI 8.5 অপারেটিং সিস্টেমে চলে।

ফোনটি IP68 রেটিং সহ আসে, যা এটিকে জল এবং ধুলোবালি থেকে সুরক্ষিত রাখবে। সিকিউরিটির জন্য এতে Samsung Knox ফিচারটি দেওয়া হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ37 5জি ফোনের স্পেসিফিকেশন

এবার কথা স্যামসাং গ্যালাক্সি এ37 5জি ফোনের। এতে রয়েছে 6.7-ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে। এতেও একই 120Hz রিফ্রেশ রেট এবং Vision Booster ফিচারটি পাওয়া যাবে। এই স্মার্টফোনটি 8GB এবং 12Gb RAM কনফিগারেশন পেয়ার করা, যার সাথে 128GB এবং 256GB স্টোরেজ বিকল্প রয়েছে।

আরও পড়ুন: IPL 2026 ম্যাচ বাড়িতে বসেই মোবাইলে দেখুন, Jio এর এই সস্তা রিচার্জে মিলবে প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কলিং সহ ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন

ক্যামেরা সেটআপের দিক থেকে, গ্যালাক্সি এ37 5জি ফোনে রয়েছে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সামনের দিকে এতে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ফোনে 5000mAh ব্যাটারি অফার করা হয়েছে। এটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি One UI 8.5-এ চলে। এতে IP68 রেটিং এবং Samsung Knox নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :