এক ধাক্কায় অনেকটাই সস্তা হল 48MP ক্যামেরার Redmi Note 9 স্মার্টফোন, জেনে নিন নতুন দাম

HIGHLIGHTS

Redmi Note 9 ফোনের 4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 1,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে

Redmi Note 9 ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে

এক ধাক্কায় অনেকটাই সস্তা হল 48MP ক্যামেরার Redmi Note 9 স্মার্টফোন, জেনে নিন নতুন দাম

Xiaomi সংস্থা সম্প্রতি ভারতে তার লেটেস্ট Redmi Note 10 Series লঞ্চ করেছে। নতুন সিরিজ লঞ্চ হওয়ার পরে এখন সংস্থা তার গত বছর চালু হওয়া Redmi Note 9 স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। বলে দি যে গত বছর জুলাই মাসে এই স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল এবং এখন এই ফোনের তিনটি ভ্যারিয়্যান্টের দামই কমিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি এই Redmi Mobile ফোন কেনার কথা ভাবছেন তবে আসুন জেনে নেওয়া যাক এই ফোনের নতুন দাম এবং স্পেসিফিকেশন…

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi Note 9 Price in India

রেডমি নোট 9-এর 4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট 11,999 টাকায় লঞ্চ করা হয়েছিল, তবে এখন এই ফোনের দাম 1,000 টাকা কম করে দেওয়া হয়েছে। দাম কমার পরে এই ফোন 10,999 টাকায় কেনা যাবে।

এর পাশাপাশি, 4 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 500 টাকা কমানো হয়েছে, ছাড়ের পরে এই ফোন এখন 12,999 টাকায় কেনা যাবে। একই সাথে, এই ফোনের 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টও 1000 টাকা কমানো হয়েছে। এখন এই ফোন 13,999 টাকার দামে কেনা যাবে।

Redmi Note 9 specifications

  • রেডমি নোট 9 স্মার্টফোনে 6.53 ইঞ্চি ফুল এইচডি+ (1080×2340 পিক্সেল) ডিসপ্লে রয়েছে, সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে।
  • স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য, মিডিয়াটেক হেলিও G85 অক্টা-কোর প্রসেসর সহ 6 জিবি র‌্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে।
  • ফোনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে, সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল, 2-মেগাপিক্সেল ম্যাক্রো এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনের সামনে একটি 13-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর পাওয়া যাবে।
  • এই Redmi Mobile ফোনে 5020mAh এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে এবং এটি 18W ফাস্ট চার্জিং সপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo