অনেক সময় ই-কমার্স সাইটে এমন কিছু অফার পাওয়া যায়, যা বিশ্বাস করা যায় না। তবে এই অফারগুলিতে সাধারণ মানুষ প্রচুর লাভ পায়। আপনি যদি এই সময় কোনও সস্তা নতুন ফোন কেনার কথা ভাবছেন তবে আমরা আপনাকে বাজারের সবচেয়ে সস্তা দামের স্মার্টফোন সম্পর্কে বলবো। আমরা কথা বলছি Xiaomi-র জনপ্রিয় স্মার্টফোন Redmi Note 9 সম্পর্কে, যা এই সময় সবথেকে সস্তা স্মার্টফোন হতে চলেছে।
Flipkart-এ আজ রাত 12টা থেকে শুরু হচ্ছে Shop From Home Days সেল। এই সেলে আপনি Redmi Note 9 এর 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি বড় ছাড়ে কেনা যাবে। বলে দি যে ফোনের MRP 18,999 টাকা। তবে সেলে 5,000 টাকার ছাড়ের সাথে 13,999 টাকায় কেনা যেতে পারে। এখানে আমরা আপনাকে এই স্মার্টফোনের অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দিচ্ছি।
দামের কথা বললে Redmi Note 9 এর 6GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের MRP 18,999 টাকা। এটি 5000 টাকার ডিসকাউন্টের সাথে 13,999 টাকায় কিনতে পারবেন। ফোনের দাম কম হওয়ার সাথে-সাথে অতিরিক্ত 10 শতাংশ ডিসকাউন্টও পাওয়া যাবে। এই ছাড় Bank of Baroda Mastercard ডেবিট কার্ডে প্রথম ট্রানজেকশনে পাওয়া যাবে। এছাড়া Flipkart Axis Bank Credit Card থেকেও পেমেন্ট করলে 5 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।