REDMI NOTE 5 আর REDMI 5 পাচ্ছে MIUI 11 , ডার্ক মোড ছাড়া আছে আরও একাধিক ফিচার্স

HIGHLIGHTS

MIUI 11 য়ের আপডেট এল

Redmi Note 5 আর Redmi 5 ডার্ক মোড পেল

REDMI NOTE 5 আর REDMI 5 পাচ্ছে MIUI 11 , ডার্ক মোড ছাড়া আছে আরও একাধিক ফিচার্স

শাওমি তাদের একাধিক ফোনের জন্য লেটেস্ট MIUI 11 আপডেট দিয়েছে আর এবার Redmi Note 5 আর Redmi 5 ও সেই তালিকায় যুক্ত হল। IThomes য়ের রিপোর্ট অনুসারে Redmi Note 5 আর Redmi 5 য়ের লেটেস্ট আপডেট এসেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

দুটি মডেলেই MIUI V11.0.1 স্টেবেল ROM আপডেট আসছে আর দুটি ফোনে অ্যান্ড্রয়েড 9 আছে। আর Redmi Note 5 ফোনের আপডেট সাইজ 667MB আর Redmi 5 য়ের সাইজ 591M।

MIUII 11 য়ের এই আপডেটে ডার্ক মোড আছে আর বাকি নতুন ফিচারে নতুন আইকন আর ট্র্যাডিশানাল ফিচার্স আছে। আর এই আপডেটে অনেক স্মুথ অ্যানিমেশান, আল্ট্রা পাওয়ার সেভিংস মোড আর বাচ্চাদের জন্য সুরক্ষিত ডিজিটাল পরিবেশ আছে।

2018 সালে ভারতে লঞ্চ হওয়া Redmi Note 5 ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625SoC আর Adreno 506 GPU, 3GB/4GB র‍্যাম আর 32GB?64GB স্টোরেজ। আর এর সঙ্গে ফোনে ডুয়াল ক্যামেরা আছে। যা 12+5MP র ক্যামেরা অফার করে আর এই ফোনে আছে 20MP র ফ্রন্ট ক্যামেরা। ফোনে আপনারা 5.99 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে আছে। আর এই ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন।

Digit.in
Logo
Digit.in
Logo