Redmi লঞ্চ করবে 8000mAh সিলিকন-কার্বন ব্যাটারি, 7 ইঞ্চির বড় ডিসপ্লে সহ নতুন 5G স্মার্টফোন

রেডমি শীঘ্রই ভারতে Redmi Note 17 5G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও কোম্পানি এখন পর্যন্ত অফিসিয়ালভাবে এই বিষয় কিছু নিশ্চিত করেনি। তবে সম্প্রতি আসা রিপোর্ট থেকে জানা গেছে যে এই ডিভাইসটি আগামী মাসেই বাজারে আসতে পারে। আপকামিং রেডমি নোট 17 ফোনে কোয়ালকম এর Snapdragon 4 Gen 4 প্রসেসর দেওয়া যেতে পারে।

সাথে স্মার্টফোনের পিছনে ডুয়াল-ক্যামেরা সেটআপ এবং 8000mAh এর সিলিকন-কার্বন ব্যাটারি থাকতে পারে। এই ডিভাইসে মাইক্রোএসডি কার্ডও থাকবে। আসুন প্রথমে লঞ্চের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক…

আরও পড়ুন: লঞ্চের আগেই Google Pixel 11a ফোনের ফিচার ফাঁস, প্রকাশ্যে এল প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে, কালার অপশন সহ একাধিক তথ্য

Redmi Note 17 ফোনের লঞ্চের তারিখ কবে

টিপস্টার অভিষেক যাদবের তথ্য অনুযায়ী, রেডমি নোট 17 ভারতে চলতি বছরের আগামী 6 আগস্ট লঞ্চ হতে পারে। তিনি আরও জানিয়েছে যে, 11 আগস্ট থেকে রেডমি ফোনের বিক্রি শুরু হতে পারে।

ভারতে Redmi Note 17 ফোনের দাম কত হতে পারে

রিপোর্ট অনুযায়ী, রেডমি নোট 17 ফোনের দাম প্রায় 35,000 টাকা থেকে শুরু হতে পারে। তবে এটি শুধু অনুমান। আসল দাম কত হবে তা ফোনের লঞ্চের সময় জানা যাবে। ব্যাঙ্ক ও কার্ড অফারের ওপর ভিত্তি করে দাম কম হতে পারে।

রেডমি নোট 17-এর স্পেসিফিকেশন কেমন হবে

স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি নোট 17 ফোনে থাকতে পারে 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সহ 7-ইঞ্চির ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে। এছাড়া ফোনে 1800 নিট পর্যন্ত ব্রাইটনেস থাকতে পারে। এছাড়া ফোনের সামনে Corning Gorilla Glass 7i প্রোটেকশন থাকতে পারে।

স্মার্টফোনে প্লাস্টিকের বডি ফ্রেম থাকতে পারে এবং ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP66, IP68 ও IP69 রেটিং সহ থাকতে পারে। ডিভাইসে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 4 জেন 4 চিপসেট থাকার কথা রয়েছে, যার সাথে 8 জিবি পর্যন্ত LPDDR4X RAM এবং 256 জিবি পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।

আরও পড়ুন: Realme এর 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোনের দাম হল কম, মাত্র 20 হাজার টাকার বাজেটে কেনার সুযোগ

ক্যামেরার ক্ষেত্রে, ফোনের পেছনে ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। সামনের দিকে ডিভাইসে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। এছাড়াও, ফোনে 8000mAh এর সিলিকন-কার্বন ব্যাটারি থাকতে পারে এবং এটি 45W ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি 22.5W ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট করতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :