Redmi Note 14 5G Series launched in India know all device price
Xiaomi ভারতে অফিসিয়ালভাবে Redmi Note 14 Series লঞ্চ করে দিয়েছে। লেটেস্ট সিরিজের আওতায় তিনটি নতুন স্মার্টফোন Redmi Note 14, Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro+ বাজারে আনা হয়েছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে লেটেস্ট ফোনগুলিতে আগের মডেলের তুলনায় বেশি আপগ্রেড দেওয়া হবে।
রেডমি নোট 14
নতুন রেডমি নোট 14 ফোনে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস 2100 নিট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আল্ট্রা চিপসেটে কাজ করে। ফটোগ্রাফির ক্ষেত্রে এতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া যা 50MP মেইন ক্যামেরা এবং 2MP লেন্স সহ আসে। সেলফি তোলার জন্য এতে 16MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনটি 5110mAh ব্যাটারি সহ 45W চার্জিং সাপোর্ট করে।
রেডমি নোট 14 প্রো
লেটেস্ট নোট 14 প্রো ফোনটি 6.67-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে সহ আসে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং গরিল্লা গ্লাস 2 প্রোটেকশন সাপোর্ট করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আল্ট্রা চিপসেটে কাজ করে। অন্যদিকে, নোট 14 প্রো ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আনা হয়েছে। ফোনটি 50MP মেইন সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সাপোর্ট করে। সেলফি তোলার জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে রেডমি নোট 14 প্রো ফোনটি 5500mAh ব্যাটারি সহ 45W চার্জিং সাপোর্ট করে।
ফ্ল্যাগশিপ স্মার্টফোন রেডমি নোট 14 প্রো প্লাস ফোনে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে। এটি কোয়ালকম Snapdragon 7s Gen 3 চিপসেট এবং 50MP প্রাইমারি লেন্স, 12MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50MP টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সাপোর্ট করে। পাওয়ার দিতে ফোনটি 6200mAh ব্যাটারি সহ 90W চার্জি সাপোর্ট করে।
নতুন ডিভাইসের বিক্রি আগামী সপ্তাহে থেকে শুরু হবে। ফোনটি শাওমির ওয়েবসাইট এবং Flipkart থেকে কেনা যাবে।
আরও পড়ুন: 7000 টাকার কম দামে কিনুন 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Samsung স্মার্টফোন