Xiaomi -এর তরফে শীঘ্রই Redmi Note 12 Pro Plus ফোনটি লঞ্চ করা হবে ভারতে। জানা গিয়েছে আগামী বছর, অর্থাৎ 2023 সালের 5 জানুয়ারি দেশে আত্মপ্রকাশ ঘটাবে এই ফোন। Redmi Note 12 সিরিজ ইতিমধ্যেই চারটি মডেল নিয়ে চিনে লঞ্চ করে গিয়েছে। তবে এখনও এটা জানা যায়নি যে এই ফোনের সিরিজের সব কটি ফোনই দেশে লঞ্চ করবে কিনা। তবে এটা নিশ্চিত যে এই সিরিজের টপ মডেল Xiaomi লঞ্চ করবে ভারতে। Redmi Note 12 Pro Plus ফোনটিতে থাকবে 200মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সেন্সর। সঙ্গে মিলবে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট।
Survey
✅ Thank you for completing the survey!
এই ফোনে কেমন ক্যামেরা থাকবে?
Xiaomi -এর তরফে লঞ্চ হতে চলা Redmi Note 12 Pro Plus ফোনটিতে থাকবে একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সঙ্গে থাকবে 7P লেন্স, ALD কোটিং, OIS সাপোর্ট, ইত্যাদি। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। বাকি দুটি ক্যামেরায় থাকবে দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর। আর ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য থাকবে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
বক্সি ডিজাইন মিলতে চলেছে এই ফোনে। 6.67 ইঞ্চির একটি Full HD+ OLED ডিসপ্লে মিলবে এই ফোনে। সঙ্গে থাকবে 120 Hz রিফ্রেশ রেট এবং 240 Hz টাচ স্যাম্পলিং রেট। এছাড়া Dolby Vision, HDR 10+ এর সাপোর্ট। সর্বোচ্চ 900 নিটসের ব্রাইটনেস মিলবে এই ফোনে। MediaTek Dimensity 1080 প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হবে। আশা করা হচ্ছে এই ফোনটি 25,000 টাকার মধ্যে ভারতে লঞ্চ করবে।
এছাড়া গ্রাহকরা এই ফোনে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। সঙ্গে আছে স্টিরিও স্পিকার। X-Axis লিনিয়ার মোটর আছে এই ফোনে। সঙ্গে আছে 120W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি। ফলে মাত্র 19 মিনিটে এই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। এমনটাই জানানো হয়েছে কোম্পানির তরফে।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile