একধাপে 2 ফোনের দাম কমাল Redmi, 5000mAh ব্যাটারি এবং 6GB RAM সহ সস্তা ফোনের নতুন দাম জেনে নিন

Highlights

রেডমি নোট 12 4G এবং রেডমি 12 4G ফোনের দাম কম হয়েছে

এই দুটি স্মার্টফোন 10,000 টাকা-12,000 টাকার প্রাইস সেগামেন্টে একে অপরকে কড়া প্রতিযোগিতা দেয়

রেডমির এউ দুটি ফোন 50MP প্রাইমারি ক্যামেরা সহ আসে

Redmi Note 12 4G, Redmi 12 4G Price Cut: নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে আপনার জন্য দারুন খরব রয়েছে। শাওমি একসাথে তার দুটি ফোনের দাম একেবারে কমিয়ে দিয়েছে। আসলে, রেডমি নোট 12 4G এবং রেডমি 12 4G ফোনের দাম কম হয়েছে।

এই দুটি স্মার্টফোন 10,000 টাকা-12,000 টাকার প্রাইস সেগামেন্টে একে অপরকে কড়া প্রতিযোগিতা দেয়। রেডমির এউ দুটি ফোন 50MP প্রাইমারি ক্যামেরা সহ আসে। আসুন জেনে নেওয়া যাক রেডমির এই দুটি ফোনের দাম এবং ফিচার সম্পর্কে।

Redmi Note 12 4G ফোনের নতুন দাম

রেডমি নোট 12 4G ফোনটি কোয়ালকম Snapdragon 685 প্রসেসরে কাজ করে

দাম কম হওয়ার পরে রেডমির 6GB+64GB স্টোরেজ মডেলটি 10,999 টাকায় বিক্রি হবে। পাশাপাশি, টপ-এন্ড মডেলটি 6GB RAM+128GB স্টোরেজের দাম 12,999 টাকা করে দেওয়া হয়েছে। ফোনের আসল দাম 13,999 টাকা ছিল।

রেডমি নোট 12 4G ফোনে কী রয়েছে ফিচার

নোট 12 4G ফোনটি কোয়ালকম Snapdragon 685 প্রসেসরে কাজ করে। ফোনে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP দেওয়া। সেলফির জন্য ফোনে 13MP সেন্সর দেওয়া। পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি অফার করা হয়েছে ফোনে।

Redmi 12 4G ফোনের নতুন দাম

রেডমি 12 ফোনে 6.79-ইঞ্চি FHD+ স্ক্রিন দেওয়া

রেডমি 12 4G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 500 টাকা কমে গিয়েছে। ছাড়ের পর ফোনটি মাত্র 10,499 টাকায় কেনা যাবে।

রেডমি 12 4G ফোনের ফিচার কী

ফিচারের কথা বললে, রেডমি 12 ফোনে 6.79-ইঞ্চি FHD+ স্ক্রিন দেওয়া। এটি 90Hz রিফ্রেশ রেটে কাজ করে। ডিভাইসে পারফরম্যান্স জন্য মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর দেওয়া। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP রিয়ার এবং 8MP সেলফি ক্যামেরা দেওয়া।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile