Xiaomi আজ 13 এপ্রিল ভারতে একটি আরও এবং নতুন ফোন Redmi A7 Pro 5G লঞ্চ করতে চলেছে। কোম্পানি সম্প্রতি নতুন রেডমি এ7 প্রো 5জি ফোনের লঞ্চের ঘোষণা করেছিল। রেডমি এ7 প্রো 5জি ফোনটি লঞ্চের আগে একটি মাইক্রোসাইট লাইভ করে দিয়েছে। ফিচার হিসেবে রেডমি এ7 প্রো 5জি ফোনে থাকবে 120Hz রিফ্রেশ রেট এবং 6300mAh এর বিশাল ব্যাটারি। লঞ্চের আগেই চলুন রেডমি এ7 প্রো 5জি ফোনের সমস্ত ফিচারের ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
রেডমি এ7 প্রো 5জি ফোনটি ভারতে 13 এপ্রিল সোমবার লঞ্চ হবে। কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফোনের টিজার প্রকাশ করেছে। এছাড়াও, Amazon সাইটেও ফোনের টিজার দেখা গেছে, যেখানে কোম্পানি এই ডিভাইসের জন্য একটি বিশেষ মাইক্রোসাইটও চালু করেছে। রেডমি এ7 প্রো 5জি ফোনটি Amazon-থেকে বিক্রি করা হবে বলে জানা গেছে।
দামের বিষয় কোম্পানি রেডমি এ7 প্রো 5জি ফোনের দাম প্রকাশ করা হয়নি। বিভিন্ন লিক হওয়া তথ্য থেকে জানা গেছে, ফোনের বেস মডেলের দাম প্রায় 10,000 টাকা হতে পারে। এর টপ-এন্ড ভ্যারিয়্যান্টের দাম 13,000 টাকা পর্যন্ত হতে পারে।
ফিচারের কথা বললে, লঞ্চের আগেই রেডমি এ7 প্রো 5জি প্রায় সমস্ত স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। রেডমি ফোনে থাকতে পারে 6.9-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এতে একটি LCD প্যানেল থাকবে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানির দাবি যে এই সেগামেন্টে সবচেয়ে স্মুদ এবং সবচেয়ে বড় ডিসপ্লে অফার করা হবে। প্রসেসর সম্পর্কে কোম্পানি এখন পর্যন্ত কিছু জানয়নি, তবে এতে অক্টা-কোর 5G চিপসেট থাকবে বলে নিশ্চিত করেছে কোম্পানি।
নতুন রেডমি ফোনের বেস ভ্যারিয়্যান্ট 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ আসবে। এছাড়াও, 128GB স্টোরেজ সহ আরেকটি ভ্যারিয়্যান্টও কেনার জন্য পাওয়া যাবে। অনুমান করা হচ্ছে, ফোনটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম এবং এর ওপর HyperOS 3 স্কিন দেওয়া হবে।
আরও পড়ুন: চিপচিপে গরম থেকে নিমিষে রেহাই, 5,799 টাকার শুরুর দামে 5টি সস্তা Air Cooler, ঘর হবে AC এর মতো ঠান্ডা
ফটোগ্রাফির ক্ষেত্রে এতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে, যা 32MP সাপোর্ট করবে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ফোনে 8MP একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে। ডিভাইসে 6300mAh এর একটি ব্যাটারি রয়েছে, যার সাথে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।