Xiaomi আজ 20 নভেম্বর দুপুর 12টায় ভারতে Redmi A4 5G লঞ্চ করতে চলেছে। বলে দি যে রেডমি এ4 5জি গত মাসে ভারতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে প্রথমবার প্রকাশ করা হয়েছিল। রেডমি এ4 5জি ফোনটি Redmi A3 এর সাক্সেসার হবে। শাওমি কোম্পানির ওয়েবসাইটে আপকামিং রেডমি এ4 5জি ফোনের একটি ইভেন্ট পেজ তৈরি করা হয়েছে।
Survey
✅ Thank you for completing the survey!
রেডমি এ4 ফোনের প্রতিযোগিতা বাজারে Poco M6 5G, itel P55 5G, Moto G04s 5G এবং iQOO Z9 Lite 5G এর সাথে হবে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং রেডমি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী হবে।
রিপোর্ট অনুযায়ী, ভারতে রেডমি এ4 5জি ফোনের দাম 10 হাজার টাকার কম হবে। রেডমি এ4 5জি ফোনটি দুটি কালার অপশনে আসবে বলে জানিয়েছে কোম্পানি।
আগে আসা একটি লিক থেকে জানা গেছিল যে রেডমি এ4 5জি ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 8499 টাকা হবে। তবে বলে দি যে এই দাম ফোনে পাওয়া অফারের পর হবে। যার মানে ফোনটি অফার ছাড়া 10 হাজার টাকার কাছাকাছি লঞ্চ হতে পারে।
রেডমি এ4 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী হবে
আপকামিং রেডমি এ4 5জি ফোনটি Snapdragon 4s Gen প্রসেসর সহ আসবে। নতুন ফোনে 6.7-ইঞ্চি HD+ 90Hz LCD প্যানেল থাকতে পারে।
ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50MP মেইন ক্যামেরা এবং একটি সেকেন্ডারি শুটার পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 8MP সেন্সর থাকতে পারে।
পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে যা 10W এডাপ্টার চার্জিং স্পিড সহ আসবে।
বলে দি যে এই সমস্ত ফিচার এখন পর্যন্ত লিক এর ভিত্তিতে জানানো হয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile