Redmi 15C India launch announced
রেডমি আগামী মাসে ভারতে একটি নতুন স্মার্টফোন Redmi 15C 5G লঞ্চ করবে। আপকামিং রেডমি 15সি ফোনটি বেশ কিছুদিন ধরে ইন্টারনেশনাল মার্কেটে বেশি কিছু দিন ধরে চর্চায় রয়েছে। এখন কোম্পানি এই ফোনটি ভারতীয় বাজারে আনতে প্রস্তুত। নতুন রেডমি 15সি 5জি ফোনটি কোম্পানির এই বছরের শুরুতে আসা Redmi 14C 5G ফোনের সাক্সেসার হিসেবে আনা হবে। আসুন জেনে নেওয়া যাক রেডমি 15সি 5জি ভারতে কবে হবে লঞ্চ এবং স্পসেসিফিকেশন কেমন হবে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টে, রেডমি ঘোষণা করেছে যে স্মার্টফোনটি 3 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে। রেডমি 15সি 5জি ফোনটি ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon এবং Redmi অফিসিয়াল সাইট থেকে বিক্রি করা হবে। আপকামিং রেডমি ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে শীঘ্রই কোম্পানি প্রকাশ করবে।
আরও পড়ুন: লঞ্চের আগেই OPPO A6x 5G বাজেট স্মার্টফোনের দাম লিক, 6500mAh ব্যাটারি সহ আর কী থাকবে বিশেষ
ফিচারের কথা বললে, রেডমি 15সি 5জি ফোনে 6.9 ইঞ্চি HD+ রেজোলিউশন এবং 120 Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। প্রসেসর হিসেবে রেডমি ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট দেওয়া যেতে পারে। এটি Android 15 ভিত্তিক HyperOS 2 এ কাজ করতে পারে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রেডমি 15সি 5জি স্মার্টফোনে একটি স্কয়ার ক্যামেরা মডিউলের মধ্যে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। পাওয়ার দিতে রেডমি 15সি 5জি ফোনের 6000mAh ব্যাটারি থাকতে পারে।
সম্প্রতি একজন টিপস্টার স্মার্টফোনটির দাম ফাঁস করেছেন। রেডমি 15সি 5জি ফোনে 4GB RAM+128GB স্টোরেজ সহ বেস মডেলে দাম 12,499 টাকা, 6GB+128GB মডেলের দাম 13,999 টাকা এবং 8GB+128GB মডেলের দাম 14,999 টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।