লঞ্চের আগেই OPPO A6x 5G বাজেট স্মার্টফোনের দাম লিক, 6500mAh ব্যাটারি সহ আর কী থাকবে বিশেষ

OPPO A6x 5G Price Leak: ওপ্পো তার বাজেট স্মার্টফোন Oppo A6x গ্লোবাল বাজারে লঞ্চ হতে চলেছে। কোম্পানি সস্তা দামে দুর্দান্ত ফিচার এই ফোনে অফার করতে পারে। ভারতে লঞ্চের আগেই ওপ্পো এ6এক্স 5জি ফোনের দাম লিক হয়েছে। নতুন ওপ্পো এ6এক্স ফোনের দাম 13000 টাকার কম হতে পারে। কোম্পানি বাজেট প্রাইসে ওপ্পোর এই ফোনে দুর্দান্ত চিপসেট, 5G কানেক্টিভিটি, শক্তিশালী ব্যাটারি অফার করবে বলে আশা কর হচ্ছে।
এতে 120Hz রিফ্রেশ রেট এবং বড় 6500mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে। লঞ্চের আগে, টিপস্টার অভিষেক যাদবের একটি পোস্ট অনুযায়ী, ওপ্পো এ6এক্স 5জি ফোনটি 4GB RAM, 6GB RAM ভ্যারিয়্যান্টে আসতে পারে। 4GB RAM এর সাথে কোম্পানি 64GB স্টোরেজ এবং 128GB স্টোরেজ পেয়ার করা যেতে পারে। এছাড়া ফোনটি 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ টপ ভ্যারিয়্যান্টও আসতে পারে। কোম্পানি এখনও ফোনের অফিসিয়াল লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে শীঘ্রই বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।
ভারতে Oppo A6x ফোনের দাম কত হবে
দামের কথা বললে, ভারতে ওপ্পো এ6এক্স 5জি ফোনের 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 12,499 টাকা হবে বলে জানা গেছে। এছাড়া 4GB RAM+128GB মডেলটি 13,499 টাকায় আসতে পারে। 6GB+128GB মডেলের দাম 14,499 টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। তবে টিপস্টার পোস্টে নির্দিষ্ট করে বলেননি যে ফোনের এই দাম ছাড় বা ব্যাঙ্ক অফারের সাথে হবে কিনা। টিপস্টার এর আগে আগামী ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেছিলেন।
ওপ্পো এ6এক্স 5জি ফোনের স্পেসিফিকেশন কেমন হবে
ফিচারের কথা বললে, ওপ্পো এ6এক্স 5জি ফোনে 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে প্যানেল HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট থাকবে বলে আশা করা হচ্ছে। ওপ্পো এ6এক্স 5জি ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে সহ আসতে পারে। এতে VGA লেন্স সহ 13MP রিয়ার প্রাইমারি ক্যামেরা থাকবে। সেলফির জন্য ডিভাইসে 5MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
পাওয়ার দিতে ওপ্পো এ6এক্স 5জি ফোনের ব্যাটারি একটি বড় হাইলাইট ফিচার হতে পারে। বাজেট সেগামেন্টে ফোন 6500mAh ব্যাটারি বাজারে বাকি কোম্পানির ফোনকে প্রতিযোগিতা দিতে পারে। এটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড 15 এর সাথে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে, যার উপরে ColorOS 15 কাস্টম স্কিন থাকবে।
