Realme C100x vs Redmi 15A 5G: একই দাম হওয়ার সত্ত্বেও ডিজাইন, RAM, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারিতে বিশাল পার্থক্য
রিয়েলমি সম্প্রতি ভারতীয় বাজারে তার নতুন সস্তা স্মার্টফোন Realme C100x লঞ্চ করেছে। স্মার্টফোন বাজারে একই সেগামেন্টে Redmi 15A ফোন রয়েছে। রিয়েলমি সি100এক্স ফোনটি ভারতে 15 হাজার টাকার কম দামে আসে। পাশাপাশি, রেডমি 15এ ফোনটিও 15 হাজরের কমে কেনা যাবে। একই প্রাইস সেগামেন্টে আসার পরেও দুটি ফোনে RAM, প্রসেসর, ক্যামেরা ফিচার এবং ব্যাটারিতে বিশাল পার্থক্য রয়েছে। এখানে আমরা এই দুটি ফোনের দাম থেকে স্পেসিফিকেশনের তুলনা করে দেখবো।
Surveyভারতে Realme C100x vs Redmi 15A 5G ফোনের দাম কত এবং স্টোরেজ অপশন কী
দামের কথা বললে, রিয়েলমি সি100এক্স ফোনটি শুধুমাত্র একটি ভ্যারিয়্যান্ট 4GB+64GB স্টোরেজ সহ আসে, যার দাম 14,499 টাকা।
আরও পড়ুন: Redmi লঞ্চ করবে 8000mAh সিলিকন-কার্বন ব্যাটারি, 7 ইঞ্চির বড় ডিসপ্লে সহ নতুন 5G স্মার্টফোন
এছাড়া রেডমি 15এ 5জি ফোনের দুটি ভ্যারিয়্যান্ট আসে।
- 4GB+64GB = 12,999 টাকা
- 4GB+128GB = 14,499 টাকা
রিয়েলমি সি100এক্স নাকি রেডমি 15এ 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লের কথা বললে, রিয়েলমি সি100এক্স ফোনে দেওয়া হয়েছে 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 720×1600 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 900 নিটস HBM ব্রাইটনেস রয়েছে। এর পাশাপাশি, রেডমি 15এ ফোনে রয়েছে 6.9 ইঞ্চির HD+ ডিসপ্লে যা রেজোলিউশন 1600×720 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 810 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ক্ষেত্রে দুটি স্মার্টফোনের ডিসপ্লে এবং ফিচার প্রায় একই বলতে গেলে।
প্রসেসরের কথা বললে, রিয়েলমি সি100এক্স ফোনটি অক্টা-কোর Unisoc T7250 প্রসেসরে কাজ করে, যা শুধু 4GB RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা। অন্যদিকে রেডমি 15এ 5জি ফোনে অক্টা-কোর Unisoc T8300 প্রসেসর দেওয়া।
ক্যামেরার ক্ষেত্রে, রিয়েলমি সি100এক্স ফোনে অফার করা হয়েছে f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল এআই (AI) ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অন্যদিকে, রেডমি 15এ 5জি ফোনে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও পেছনের দিকে একটি সেকেন্ডারি ক্যামেরা, সেই সাথে সেলফি ও ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে। এখানে দেখতে গেলে রিয়েলমি সি100এক্স ফোনটি এগিয়ে যেহেতু এতে 50 মেগাপিক্সেল লেন্স দেওয়া এবং রেডমি ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল লেন্স।
ব্যাটারির কথা বললে, রিয়েলমি সি100এক্স ফোনে বিশাল 8000mAh ব্যাটারি অফার করা হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া রেডমি 15এ ফোনে রিয়েলমির তুলনায় ছোট 6300mAh ব্যাটারি পাওয়া যাবে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এখানে দুটি ফোনের পরিষ্কার পার্থক্য দেখা যাচ্ছে, যেখানে রিয়েলমি ফোনটি বড় এবং শক্তিশালী ব্যাটারি অফার করছে।
অপারেটিং সিস্টাম হিসেবে, রিয়েলমি সি100এক্স ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI 7.0 তে কাজ করে। অন্যদিকে, রেডমি 15এ 5জি ফোনটি চলে Android 16-ভিত্তিক Xiaomi HyperOS 3.0-এ।
এবার আসা যাক সবচেয়ে বড় ফিচারের বিষয়। রিয়েলমি সি100এক্স একটি বাজেট 4G ডিভাইস, যেখানে রেডমি 15এ ফোনটি 5G নেটওয়ার্কে কাজ করে। এখানে অনেক বড় পার্থক্য দেখা যাচ্ছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile