4 হাজার টাকা সস্তা হল REDMI 10A, দাম 9,000 টাকারও কম

HIGHLIGHTS

Redmi 10A-এর MRP হল 9,490 এবং আপনি 11% ছাড়ের পরে 8,350 টাকায় কিনতে পারবেন

Flipkart Axis Bank কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে আপনি 5% পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন

REDMI 10A ফোনে 10W চার্জিং সহ একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে

4 হাজার টাকা সস্তা হল REDMI 10A, দাম 9,000 টাকারও কম

রেডমি স্মার্টফোন (Redmi Smartphone) গ্রাহকদের কাছে বাজেট প্রাইসে দুর্দান্ত ফিচার অফার করে। এই কারণেই সংস্থা তার গ্রাহকদের নতুন নতুন অফার দিতে থাকে। এবারও রেডমির স্মার্টফোনে আসছে বিশাল ডিসকাউন্ট। Flipkart-এ চলা সেলের মধ্যে আপনি Redmi-এর ফোনে 5 থেকে 10 হাজার ছাড় পেতে পারেন। Redmi 10A-এর MRP হল 9,490 এবং আপনি 11% ছাড়ের পরে 8,350 টাকায় কিনতে পারবেন। এর পাশাপাশি অনেক ব্যাঙ্কের অফারও চলছে এতে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনি যদি Flipkart Axis Bank কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে আপনি 5% পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও, আপনি এতে 1105 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এটি একটি স্পেশাল প্রাইস অফার, আপনি যদি আজই ফোনটি অর্ডার করেন তবে এটি সোমবার অর্থাৎ 5 সেপ্টেম্বরের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে। আপনি এই ফোনে 12 মাসের ওয়ারেন্টি পাবেন। তবে বলে দি যে Flipkart এই ফোনে কোনও এক্সচেঞ্জ অফার দিচ্ছে না।

REDMI 10A এর স্পেসিফিকেশন

Redmi 10A এ রয়েছে Android ভিত্তিক MIUI 12.5। ফোনে একটি 6.53-ইঞ্চি HD+ IPS ডিসপ্লে রয়েছে। এতে মিডিয়াটেক হেলিও জি25 প্রসেসর রয়েছে যার 4 জিবি পর্যন্ত র‌্যাম এবং 64 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। এতে f/2.2 অ্যাপারচার সহ একটি 13-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা রয়েছে। পেছনের ক্যামেরার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট।

ফ্রন্টে সেলফি তোলার জন্য 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য, ফোনে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 5, GPS/ A-GPS এবং মাইক্রো USB পোর্ট সহ একটি 3.5 মিমি হেডফোন জ্যাক রয়েছে। ফোনের পিছনের প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং 10W চার্জিং সহ একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo