7000mAh ব্যাটারি, VC কুলিং সহ সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করল Realme, জানুন দাম এবং ফিচার
রিয়েলমি অবশেষে ভারতে নতুন Realme P4x 5G স্মার্টফোন লঞ্চ করেছে। নতুন স্মার্টফোনটি P-series এর আওতায় আনা হয়েছে, যা তিনটি কালার অপশনে কেনা যাবে। রিয়েলমি পি4এক্স 5জি ফোনটি 7000mAh ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আল্ট্রা চিপসেট সহ ডুয়াল রিয়ার ক্যামেরা মতো ফিচার সহ আসে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি4এক্স 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
ভারতে Realme P4x 5G ফোনের দাম কত
দামের কথা বললে, রিয়েলমি পি4এক্স 5জি ফোনটি 15,499 টাকার শুরুর দামে আনা হয়েছে। এই দামে ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 16,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ মডেলটি 17,999 টাকায় বিক্রি হচ্ছে। নতুন ফোনটি তিনটি কালার Matte Silver, Elegant Pink, এবং Lake Green অপশনে কেনা যাবে।
লঞ্চ অফারের আওতায় রিয়েলমি পি4এক্স 5জি ফোনের বেস মডেলটি ডিসকাউন্ট প্রাইসের সাথে 13,499 টাকায় বিক্রি হচ্ছে। রিয়েলমি পি4এক্স 5জি ফোনটি 12 ডিসেম্বর দুপুর 12টায় থেকে Flipkart এবং রিয়েলমির অনলাইন স্টোর থেকে বিক্রি করা হবে।
রিয়েলমি পি4এক্স 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন
ডিসপ্লে হিসেবে রিয়েলমি পি4এক্স 5জি ফোনটি 6.72 ইঞ্চি Full HD+ LCD প্যানেল দেওয়া যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেতে 1000 নিট পিক ব্রাইটনেস অফার করে।
প্রসেসর হিসেবে রিয়েলমি পি4এক্স 5জি ফোনটি 6nm অক্টা-কোর MediaTek Dimensity 7400 Ultra চিপসেটে কাজ করবে, যা 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা। ডিভাইসটি 18GB পর্যন্ত ভার্চুয়াল RAM অফার করে। এছাড়া ফোনে 2TB পর্যন্ত স্টোরজে সাপোর্ট দেওয়া।
ক্যামেরার ক্ষেত্রে, রিয়েলমি পি4এক্স 5জি ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।
ধুলো এবং জল প্রতিরোধের জন্য হ্যান্ডসেটটিতে একটি IP64-রেটেড বিল্ড রয়েছে। এতে একটি ফ্রোজেন ক্রাউন কুলিং সিস্টেম রয়েছে যার মধ্যে একটি স্টিল প্লেট এবং কপার-গ্রাফাইট কোটিং সহ 5300mm sq ভেপার চেম্বার রয়েছে।
পাওয়ার দিতে রিয়েলমি পি4এক্স 5জি ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে এবং 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারিটি বাইপাস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।