Realme এর 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোনের দাম হল কম, মাত্র 20 হাজার টাকার বাজেটে কেনার সুযোগ

25 হাজার টাকার বাজেটে (Smartphone under 25000) ভারতে একাধিক স্মার্টফোন একের পর এক বাজারে আসছে। কিছু স্মার্টফোন বড় ব্যাটারি অফার করে আবার কিছু স্মার্টফোন লেটেস্ট প্রসেসর এবং কিছুতে রয়েছে দুর্ধর্ষ ক্যামেরা ফিচার। এমনই একটি স্মার্টফোন হল Realme P4x 5G ডিভাইস। রিয়েলমি পি4এক্স 5জি ছাড় এবং ব্যাঙ্ক অফারের সাথে ফোনটি 20 হাজার টাকা দামে কেনা যাবে। সমস্ত অফারের সাথে রিয়েলমি পি4এক্স 5জি ফোনটি অনেকটা সস্তায় কেনা যাবে। এতে রয়েছে শক্তিশালী 7000mAh ব্যাটারি, মিডিয়াটেক প্রসেসর এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আসুন এই চমৎকার অফারের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক…

Realme P4x 5G ফোনের ডিল প্রাইস এবং অফার

সাধারণত রিয়েলমি পি4এক্স ফোনের দাম 21,999 টাকা থেকে শুরু হয়। তবে বর্তমানে Flipkart সাইটে এটি মাত্র 21,499 টাকায় কিনতে পারবেন। এছাড়া বিশেষ কিছু ব্যাঙ্ক অফারও রয়েছে, যার মাধ্যমে আপনি অতিরিক্ত ছাড় পেতে পারেন। বলে দি যে এই দামে ফোনের 6GB+128GB স্টোরেজ মডেল আসে।

আরও পড়ুন: সোজা 13 হাজার টাকার ছাড়ে কিনুন Samsung এর 55 ইঞ্চি 4K Smart TV

Flipkart Axis Bank বা Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি 1050 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন, ফলে ফোনের দাম কমে 20,424 টাকা হয় যাবে।

পাশাপাশি, একটি বিশেষ এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে এতে। আপনি আপনার পুরনো ফোনটি এক্সচেঞ্জ করে নতুন ফোনে 15,300 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

রিয়েলমি পি4এক্স ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের দিক থেকে, রিয়েলমি পি4এক্স 5জি ফোনে রয়েছে চমৎকার 7000mAh Titan ব্যাটারি, শক্তিশালী MediaTek Dimensity 7400 Ultra 5G চিপসেট এবং 144Hz রিফ্রেশ রেট সহ 6.72-ইঞ্চির সানলাইট ডিসপ্লে।

আরও পড়ুন: 22 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 50MP ক্যামেরা এবং বড় ব্যাটারি সহ Samsung 5G স্মার্টফোন

ফোনটি ফ্ল্যাগশিপ-লেভল পারফরম্যান্স এবং ফটোগ্রাফি সুবিধা অফার করে। এতে VC কুলিং সিস্টেম পাওয়া যাবে। এতে রয়েছে 50 মেগাপিক্সেলের AI ডুয়াল-ক্যামেরা সেটআপ, যা অত্যন্ত নিখুঁত ও আকর্ষণীয় ছবি তুলতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :