মাত্র 18,999 টাকায় বিক্রি হচ্ছে বিশাল 8000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায়

Highlights

ভারতের বাজারে একাধিক স্মার্টফোন রয়েছে যা 8000mAh ব্যাটারি সহ আসে

20 হাজার টাকার বাজেটে আসা Realme P4R 5G স্মার্টফোন, যা বর্তমানে ই-কমার্স সাইট Flipkart এ অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে

রিয়েলমি পি4আর 5জি ফোনের অন্যতম বিশেষ ফিচার হলো 8000mAh Titan Battery বড় ব্যাটারি

আপনি যদি আপনার পুরনো স্মার্টফোন আপগ্রেড করতে এবং দীর্ঘ ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন তবে 8000mAh ব্যাটারির একটি ফোন আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। ভারতের বাজারে একাধিক স্মার্টফোন রয়েছে যা 8000mAh ব্যাটারি সহ আসে। আজ আমরা যেই ফোনের কথা বলছি তা 20 হাজার টাকার বাজেটে আসা Realme P4R 5G স্মার্টফোন, যা বর্তমানে ই-কমার্স সাইট Flipkart এ অনেকটা সস্তায় বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি4আর 5জি ফোনের ডিল প্রাইস কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Realme P4R 5G India Price offers

দামের কথা বললে, রিয়েলমি পি4আর 5জি ফোনের 4GB RAM+64GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 20,999 টাকা। ই-কমার্স সাইটে Flipkart Axis Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় পাওয়া যাবে। ছাড়ের পর ফোনের দাম কমে 18,999 টাকা হয় যাবে।

শুধু তাই নয়, গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 19,190 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং আপগ্রেডের ওপর নির্ভর করবে।

রিয়েলমি পি4আর 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে: এতে রয়েছে 6.81 ইঞ্চি HD+ (720x1570 পিক্সেল) আল্ট্রাব্রাইট এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 1200 নিটস। সুরক্ষার জন্য পান্ডা গ্লাস ব্যবহার করা হয়েছে।

প্রসেসর ও পারফরম্যান্স: রিয়েলমি পি4আর 5জি ফোনটি MediaTek Dimensity 6300, 6nm চিপসেটে কাজ করে। এটি 4 জিবি বা 6 জিবি LPDDR4X RAM এবং 128 জিবি বা 256 জিবি (UFS 2.2) ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যায়, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: রিয়েলমি পি4আর 5জি ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেল AI মেইন ক্যামেরা (f/1.8) এবং সামনে সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.0)।

ব্যাটারি ও চার্জিং: এর অন্যতম বিশেষ ফিচার হলো 8000mAh Titan Battery বড় ব্যাটারি এবং সঙ্গে রয়েছে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা। এটি অ্যান্ড্রয়েড 16-এর উপর ভিত্তি করে তৈরি রিয়েলমি ইউআই 7.0-তে চলে।

কানেক্টিভিটি অপশনগুলোর মধ্যে রয়েছে 5জি, ওয়াই-ফাই 5, ব্লুটুথ 5.3 এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile