Realme P4 pro 5G phone get 4000 rs discount on Flipkart Diwali deal
Flipkart Big Bang Diwali সেল চলাকালীন Realme সম্প্রতি লঞ্চ হওয়া স্মার্টফোন Realme P4 Pro 5G অনেক সস্তা হয় গেছে। ই-কমার্স সাইট ফেস্টিভাল সেল চলাকালীন স্মার্টফোনে দেদার ছাড় অফার করা হচ্ছে। এরই মধ্যে একটি ডিভাইস হল Realme P4 Pro 5G স্মার্টফোন। আপনি যদি রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোন কেনার কথা ভাবছেন তবে এই স্মার্টফোনে পাওয়া অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, রিয়েলমি পি4 প্রো 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্টে 22,999 টাকায় লিস্ট করা। তবে এই রিয়েলমি স্মার্টফোন চলতি বছর আগস্ট মাসে 24,999 টাকা দামে লঞ্চ করা হয়ছিল।
ব্যাঙ্ক অফার হিসেবে গ্রাহকরা কিছু ক্রেডিট বা ডেবিট কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় পেতে পারেন। সেই হিসেবে রিয়েলমি পি4 প্রো 5জি ফোনটি লঞ্চ দাম থেকে 4000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।
এছাড়া এক্সচেঞ্জ অফারে ফোনের দাম কমে 17,650 টাকা পর্যন্ত কম হতে পারে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, রিয়েলমি পি4 প্রো 5জি ফোনে রয়েছে 6.8-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া, যার রেজোলিউশন 1280×2800 পিক্সেল, 144Hz রিফ্রেশ রেট এবং 6500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া। প্রসেসর হিসেবে রিয়েলমি পি4 প্রো 5জি ফোনটি অক্টা-কোর Qualcomm Snapdragon 7th Gen 4 চিপসেট কাজ করে।
এটি Android 15-ভিত্তিক Realme UI 6.0-এ চলে। ফোনকে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে এটি IP65 এবং IP66 রেটিং পেয়েছে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, পি4 প্রো 5জি ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পি4 প্রো 5জি তে কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ডুয়াল 5G, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS এবং একটি Type-C পোর্ট। পাওয়ার দিতে ফোনতে 7000mAh ব্যাটারি দেওয়া যা 80W দ্রুত চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: BSNL Diwali Bonanza Plan: মাত্র 1 টাকায় 30 দিন মিলবে প্রতিদিন 2 জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং এবং SMS